বৃহস্পতিবার ০২, জুলাই ২০২৬

বৃহস্পতিবার ০২, জুলাই ২০২৬ -- : -- --

ইবিতে বৃহত্তর কুমিল্লা ছাত্রকল্যাণ ফোরামের ফল উৎসব

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০১ জুলাই ২০২৬, ০৬:০৩ পিএম

ফল উৎসব

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) অধ্যয়নরত কুমিল্লা ও চাঁদপুর জেলা থেকে আগত শিক্ষার্থীদের সংগঠন ‘বৃহত্তর কুমিল্লা ছাত্রকল্যাণ ফোরাম’র উদ্যোগে ‘ফল উৎসব–২০২৬’ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১ জুলাই) দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের টিএসসিসি করিডোরে আয়োজিত এ উৎসবে কুমিল্লা ও চাঁদপুর জেলার শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো আয়োজন প্রাণবন্ত হয়ে ওঠে।

আম, কাঁঠাল, আনারস, তরমুজ, ড্রাগন ফল, লটকন, জামরুল, করমচা, পেয়ারাসহ দেশীয় বিভিন্ন মৌসুমি ফলের মাধ্যমে এ আয়োজন করা হয়।

আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা মিজান মজুমদার, সাবেক সহ-সভাপতি জাকারিয়া, সভাপতি মো. সাইফুল্লাহ, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল আরমান তুহিন, সহ-সভাপতি শহিদুল্লাহ, সহ-সভাপতি ফজলে রাব্বীসহ বৃহত্তর কুমিল্লা ছাত্রকল্যাণ ফোরামের সদস্যবৃন্দ।

আয়োজকরা জানান, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক পরিচিতি, ভ্রাতৃত্ববোধ ও সম্প্রীতি বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ভবিষ্যতেও বৃহত্তর কুমিল্লা ছাত্রকল্যাণ ফোরাম শিক্ষার্থীদের কল্যাণে এবং পারস্পরিক সম্পর্ক সুদৃঢ় করতে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও কল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখবে।

Link copied!