বৃহস্পতিবার ০২, জুলাই ২০২৬

বৃহস্পতিবার ০২, জুলাই ২০২৬ -- : -- --

পবিপ্রবির নবনিযুক্ত উপাচার্য ও রেজিস্ট্রার সহ অন্যান্যদের সাথে এইচআর  ক্লাবের সৌজন্য সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০১ জুলাই ২০২৬, ০৮:০৯ পিএম

ছবি। ক্যাম্পাস রিপোর্ট

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি)-এর নবনিযুক্ত উপাচার্য সহ গুরুত্বপূর্ণ প্রশাসনিক পদে নবনিযুক্ত দায়িত্ব প্রাপ্তদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেন বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদের ম্যানেজমেন্ট বিভাগের এইচআর ক্লাব।

৩০ জুলাই এইচআর ক্লাবের একটি প্রতিনিধি দল বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. এস. এম. হেমায়েত জাহান, রেজিস্ট্রার অধ্যাপক ড. মোহাম্মদ আতিকুর রহমান, পোস্ট গ্র্যাজুয়েট স্টাডিজ (PGS)-এর নবনিযুক্ত ডিন অধ্যাপক ড. মো. মাসুদুর রহমান এবং পবিপ্রবির প্রক্টর ও পবিপ্রবি স্কুল অ্যান্ড কলেজের নবনিযুক্ত অধ্যক্ষ অধ্যাপক আবুল বাশার খান-এর সঙ্গে পৃথকভাবে সৌজন্য সাক্ষাৎ করেন।

সাক্ষাৎকালে এইচআর ক্লাবের পক্ষ থেকে শুভেচ্ছা বিনিময় ও স্মারক উপহার প্রদান করা হয়। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা, নেতৃত্বের বিকাশ এবং সহশিক্ষা কার্যক্রমে এইচআর ক্লাবের ভবিষ্যৎ কার্যক্রম ও সহযোগিতার বিষয়ে মতবিনিময় অনুষ্ঠিত হয়।
এ সময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এইচআর ক্লাবের উদ্যোগের প্রশংসা করেন এবং শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়ন, নেতৃত্ব বিকাশ ও মানবসম্পদ ব্যবস্থাপনা বিষয়ক বিভিন্ন কার্যক্রমে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

এইচআর ক্লাবের সভাপতি সহযোগী অধ্যাপক মমিন উদ্দিনের সার্বিক দিকনির্দেশনায়, প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক মোফাসেরুল হক তন্ময় সহ কার্যনির্বাহী কমিটির অন্যান্য সদস্যরা। 

বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে এই সৌজন্য সাক্ষাৎকে পারস্পরিক সহযোগিতা, নেতৃত্বের বিকাশ এবং শিক্ষার্থীবান্ধব কার্যক্রমকে আরও গতিশীল করার একটি ইতিবাচক পদক্ষেপ হিসেবে বিবেচনা করা হচ্ছে।

Link copied!