মঙ্গলবার ২১, জুলাই ২০২৬

মঙ্গলবার ২১, জুলাই ২০২৬ -- : -- --

কুড়িগ্রামে মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলার শুভ উদ্বোধন

জেলা প্রতিনিধি

প্রকাশিত: ২৮ জুন ২০২৬, ১০:৪৫ পিএম

কুড়িগ্রামে উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলা। রোববার (২৮ জুন) বিকেল ৪টায় শহরের ধরলা সেতুর পূর্বপাড়ে কুড়িগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির উদ্যোগে আয়োজিত এ মেলার উদ্বোধন করা হয়।

মেলার উদ্বোধন করেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা, যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু, অধ্যাপক হাসিবুর রহমান হাসিব, জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা নিজাম উদ্দিন, জেলা এনসিপির আহ্বায়ক মুকুল মিয়া, কুড়িগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আব্দুল আজিজ, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক মোসলেমা আক্তার মিলি কায়কোবাদ, কুড়িগ্রাম প্রেস ক্লাবের সভাপতি সফি খান, সাধারণ সম্পাদক মাহফুজার রহমান খন্দকার, জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি নাসিম পারভেজ তারা, জেলা ছাত্রদলের সভাপতি মো. বিপুল আহম্মেদ, সাধারণ সম্পাদক মো. সোহেল রানা, মেলা কমিটির সভাপতি ও সদর উপজেলা বিএনপির সদস্য সচিব আবু হানিফ বিপ্লবসহ বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরা।

উদ্বোধন শেষে অতিথিরা মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন এবং ব্যবসায়ীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

আয়োজকরা জানান, মেলায় দেশীয় বিভিন্ন প্রতিষ্ঠানের নানা ধরনের পণ্য প্রদর্শন ও বিক্রির ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি দর্শনার্থীদের বিনোদনের জন্য বিভিন্ন আয়োজন রাখা হয়েছে। আয়োজকদের আশা, মেলাটি স্থানীয় ব্যবসা-বাণিজ্যের প্রসারে ইতিবাচক ভূমিকা রাখার পাশাপাশি সাধারণ মানুষের জন্য কেনাকাটা ও বিনোদনের একটি আকর্ষণীয় কেন্দ্র হয়ে উঠবে।

Link copied!