প্রকাশিত: ২৮ জুন ২০২৬, ০৭:৪৪ এএম
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) কেন্দ্রীয় মসজিদ ও কেন্দ্রীয় মন্দিরের অবকাঠামোগত উন্নয়ন সহ উপসনালয় গুলোতে সুযোগ-সুবিধা উন্নয়নে একাধিক দাবি জানিয়েছে জাকসু মনোনীত সিনেটে শিক্ষার্থী প্রতিনিধি আবু তালহা ।
শনিবার (২৭জুন) বিশ্ববিদ্যালয়ের ৪৩ তম সিনেট অধিবেশনে বাজেটের উপর বক্তব্য তিনি এ দাবি গুলো করেন। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জাকসু) কার্যকরী সদস্য ।
তিন বলেন, কেন্দ্রীয় মসজিদে শীতাতপ নিয়ন্ত্রণ (এসি) ব্যবস্থা স্থাপন, উন্নতমানের সাউন্ড সিস্টেম সংযোজন, নারী শিক্ষার্থীদের জন্য পৃথক ও নিরাপদ নামাজের স্থান নিশ্চিত করা এবং হল মসজিদগুলোতে নিয়মিত ধর্মীয় কার্যক্রম পরিচালনার জন্য যোগ্য ইমাম নিয়োগ।
এছাড়া বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মন্দিরের অবকাঠামোগত উন্নয়ন এবং প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ গ্রহণেরও আহ্বান জানানো হয়েছে।
প্রস্তাবদাতারা বলেন, শিক্ষার্থীদের ধর্মীয় অনুশীলনের জন্য উপযুক্ত পরিবেশ নিশ্চিত করতে এসব উদ্যোগ বাস্তবায়ন প্রয়োজন। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের সব ধর্মাবলম্বী শিক্ষার্থীর জন্য সমান সুযোগ-সুবিধা নিশ্চিত করার ওপরও গুরুত্বারোপ করা হয়।
