প্রকাশিত: ১৯ জুন ২০২৬, ০২:২০ পিএম
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল চালুর পর বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল খাতে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছে যুক্তরাজ্য। পাশাপাশি দুই দেশের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতা আরও জোরদারের বিষয়ে আলোচনা হয়েছে।
ঢাকায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে এক বৈঠকে যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ কুক এ আগ্রহের কথা জানান। বৈঠকে দুই দেশের পারস্পরিক সম্পর্ক উন্নয়ন এবং ভবিষ্যৎ সহযোগিতার বিভিন্ন দিক নিয়েও আলোচনা করা হয়।
এ সময় যুক্তরাজ্যের পক্ষ থেকে বাংলাদেশে কারিগরি শিক্ষা ও পেশাগত প্রশিক্ষণ খাতে সহযোগিতার প্রস্তাব দেওয়া হয়। এর মাধ্যমে দক্ষ জনশক্তি তৈরি এবং কর্মসংস্থানের সুযোগ বাড়ানোর লক্ষ্য রয়েছে বলে জানানো হয়।
বৈঠকে উভয় পক্ষ বাংলাদেশ-যুক্তরাজ্য সম্পর্ককে আরও শক্তিশালী করতে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করে।
