মঙ্গলবার ২৩, জুন ২০২৬

মঙ্গলবার ২৩, জুন ২০২৬ -- : -- --

ডাকসুর জিএস পদ বাতিল গোলাম রাব্বানীর

ঢাবি থেকে আরিফ জাওয়াদ

প্রকাশিত: ২৩ জুন ২০২৬, ০৪:২৯ পিএম

ছবি।ক্যাম্পাস রিপোর্ট

২০১৯ সালের ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে অংশ নিতে এমফিল প্রোগ্রামে ভর্তি জালিয়াতির অভিযোগ প্রমাণিত হওয়ায় তৎকালীন জিএস গোলাম রাব্বানীর পদ বাতিলের সিদ্ধান্ত নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম সিন্ডিকেট। তবে এ বিষয়ে চূড়ান্ত মতামতের জন্য বিষয়টি বিশ্ববিদ্যালয়ের আইন উপদেষ্টার কাছে পাঠানো হয়েছে।

মঙ্গলবার (২ জুন) দুপুরে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী এ তথ্য নিশ্চিত করেন। 

তিনি বলেন, জালিয়াতির মাধ্যমে এমফিল প্রোগ্রামে ভর্তি হওয়ার বিষয়টি তদন্তে প্রমাণিত হওয়ায় সিন্ডিকেট তার ডাকসুর জিএস পদ বাতিলের সিদ্ধান্ত নিয়েছে। আইন উপদেষ্টার মতামত পাওয়ার পর চূড়ান্ত পদক্ষেপ নেওয়া হবে।

জিএস পদ শূন্য হলে নিকটতম প্রতিদ্বন্দ্বী রাশেদ খাঁন ওই পদ পাবেন কি না- এ বিষয়ে তিনি বলেন, আইনগত মতামতের ভিত্তিতেই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

সোমবার রাতে অনুষ্ঠিত সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। এর আগে গত বছরের ২৬ নভেম্বর জালিয়াতির মাধ্যমে এমফিলে ভর্তি হওয়ার অভিযোগ প্রমাণিত হওয়ায় গোলাম রাব্বানীর ভর্তি বাতিল করে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিল।

উল্লেখ্য, ২০১৯ সালের ডাকসু নির্বাচনে জিএস পদে গোলাম রাব্বানী ১০ হাজার ৪৮৪ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রাশেদ খাঁন পেয়েছিলেন ৬ হাজার ৬৩ ভোট। রাশেদ খাঁনের আবেদনের পরিপ্রেক্ষিতেই বিষয়টি তদন্তে আসে।

Link copied!