মঙ্গলবার ২৩, জুন ২০২৬

মঙ্গলবার ২৩, জুন ২০২৬ -- : -- --

দীঘিনালা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফলাফল প্রকাশ ও “মাদার অব দ্য মান্থ” সম্মাননা

উপজেলা প্রতিনিধি

প্রকাশিত: ২৩ জুন ২০২৬, ০২:৫০ পিএম

ছবি।ক্যাম্পাস রিপোর্ট

মোঃ হাচান আল মামুন, দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি

খাগড়াছড়ির দীঘিনালা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উৎসবমুখর পরিবেশে প্রথম প্রান্তিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২২ জুন ২০২৬) সকাল ১১টায় বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সম্মানিত সভাপতি ও উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার জনাব অনুকম্পা চাকমা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব এ কে এম বদিউজ্জামান।

প্রথম প্রান্তিক পরীক্ষার ফলাফল প্রকাশের পাশাপাশি শিক্ষার্থীদের নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতি নিশ্চিত করতে প্রতিটি শ্রেণি থেকে সর্বোচ্চ উপস্থিতি থাকা একজন করে শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়। এ উদ্যোগ শিক্ষার্থীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি করে।

অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল “ মাদার অব দ্য মান্থ ” সম্মাননা প্রদান। সন্তানের শিক্ষা, শৃঙ্খলা ও নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতি নিশ্চিত করতে বিশেষ অবদান রাখায় একজন অভিভাবক মাকে এ সম্মাননায় ভূষিত করা হয়। ব্যতিক্রমী এ আয়োজন উপস্থিত সকলের প্রশংসা অর্জন করে।

সভাপতির বক্তব্যে জনাব অনুকম্পা চাকমা বলেন, একটি বিদ্যালয়ের ভালো ফলাফল শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকের সম্মিলিত প্রচেষ্টার ওপর নির্ভরশীল। শিক্ষার্থীদের নিয়মিত বিদ্যালয়ে পাঠানোর ক্ষেত্রে অভিভাবকদের দায়িত্বশীল ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

এ সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ কে এম বদিউজ্জামান শিক্ষার্থীদের নিয়মিত অধ্যয়ন, শৃঙ্খলা ও উপস্থিতির গুরুত্ব তুলে ধরে বলেন, শিক্ষার্থীদের সার্বিক বিকাশে বিদ্যালয় ও পরিবারের সমন্বিত প্রচেষ্টা অপরিহার্য। নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতি একজন শিক্ষার্থীর সফলতার ভিত্তি গড়ে দেয়।

অনুষ্ঠান শেষে কৃতী ও সর্বোচ্চ উপস্থিতি অর্জনকারী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। এছাড়া ‘মাদার অব দ্য মান্থ’ নির্বাচিত অভিভাবককেও সম্মাননা প্রদান করা হয়। এ সময় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক এবং বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

WhatsApp Image 2026-06-22 at 6.21.03 PM.jpg
Link copied!