সোমবার ১৫, জুন ২০২৬

সোমবার ১৫, জুন ২০২৬ -- : -- --

কেকেবিএইউর ১০ শিক্ষার্থী পেলো ফুল ফ্রি টিউশন অ্যাওয়ার্ড

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪ জুন ২০২৬, ০৪:২৭ পিএম

ছবি।ক্যাম্পাস রিপোর্ট

পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফলের অর্জনের স্বীকৃতিস্বরূপ খুলনা খান বাহাদুর আহ্ছানউল্লা বিশ্ববিদ্যালয়ের  ১০ জন  মেধাবী শিক্ষার্থীর মাঝে ফুল ফ্রি টিউ শন অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে। গতকাল (১৩ জুন, ২০২৬) শনিবার খুলনা খান বাহাদুর  আহ্ছানউল্লা বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স রুমে বেলা ১২:০০টায় আন্ডারগ্রাজুয়েট প্রোগ্রামের আওতায় ফল-২০২৫ সেমিস্টারের ফলাফলের ভিত্তিতে এই ফুল ফ্রি টিউশন অ্যাওয়ার্ড (এফএফটিএ) প্রদান করা হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য (ডেজিগনেট) প্রফেসর ড. মোঃ আনিসুর রহমান। এ সময়ে তিনি বলেন, শিক্ষা জীবনে ভালো ফল অর্জন অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়। এর জন্য অধ্যবসায় ও অনুশীলন জরুরি। শিক্ষা জীবনে এ সফলতা অব্যাহত রাখতে এবং নিজেকে আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলার জন্য সর্বোচ্চ চেষ্টা করতে হবে। তিনি আরও বলেন, খুলনা খান বাহাদুর আহ্ছানউল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যাতে মানসম্মত শিক্ষা লাভ করতে পারে সেদিকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ডিন প্রফেসর ড. আনোয়ারুল হক জোয়ারদার, ইংরেজি বিভাগের অ্যাডভাইজর প্রফেসর ড. গাজী আবদুল্লাহেল বাকী। সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এস এম আতিয়ার রহমান।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পরীক্ষা নিয়ন্ত্রক মোঃ মিজানুজ্জামান। এফএফটিএ প্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে অনুভূতি প্রকাশ করে বক্তব্য রাখেন ব্যবসায় প্রশাসন বিভাগের শালীনূর ইসলাম, ইংরেজি বিভাগের সামিউল ইসলাম আলিফ, আইএসএলএম বিভাগের তানহা আক্তার সিথী, সিএসই বিভাগের আনিকা রোজ রিমি এবং ইইই বিভাগের আব্দুল্লাহ আল নাহিফ ইমন।

এ সময়ে তারা এফএফটিএ পেয়ে পরবর্তী সেমিস্টারে বিনা বেতনে অধ্যয়নের সুযোগ পাওয়ায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে। উক্ত অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের প্রধানসহ ফুল ফ্রি টিউশন এওয়ার্ড প্রাপ্ত (এফএফটিএ) শিক্ষার্থী সিএসই বিভাগের আব্দুর রব রাজু, মোঃ নাভিদ চৌধুরী, আনিকা রোজ রিমি, ইইই বিভাগের আব্দুল্লাহ আল নাহিফ ইমন, সৌমেন মন্ডল, ইংরেজি বিভাগের সামিউল ইসলাম আলিফ, মোঃ মুজাহিদুল ইসলাম,  ব্যবসায় প্রশাসন বিভাগের শালীনূর ইসলাম, মোসাঃ ইসরাত জাহান খুশি এবং আইএসএলএম বিভাগের তানহা আক্তার সিথী উপস্থিত ছিলেন। 

Link copied!