প্রকাশিত: ০৯ জুন ২০২৬, ০৯:১১ এএম
ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর গত রোববার স্থগিত করা হয়েছিল তেহরানের আন্তর্জাতিক বিমানবন্দরমুখী সব ফ্লাইটের কার্যক্রম। তবে আজ ভোরে ইরানের রাজধানী তেহরানের আন্তর্জাতিক বিমানবন্দর আবার চালু হয়েছে।
সৌদি আরব থেকে আসা হজযাত্রী বহনকারী ফ্লাইটগুলো বিমানবন্দরে অবতরণ করেছে। মঙ্গলবার (৯ জুন) ভোরে ইরানি সংবাদ সংস্থাগুলো এই তথ্য জানিয়েছে।
ইরানের সংবাদ সংস্থা মেহর জানিয়েছে, তেহরানের ইমাম খোমেনি আন্তর্জাতিক বিমানবন্দর কোম্পানির অপারেশন বিভাগের উপপ্রধান এই তথ্য নিশ্চিত করেছেন।
তথ্যসূত্র: এএফপি
