ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে তাওহিদ ইসলাম
প্রকাশিত: ২৭ জুলাই ২০২৬, ০৯:৫৮ এএম
সোমবার ২৭, জুলাই ২০২৬ -- : -- --
ফাইল ফটো
২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে গুচ্ছভুক্ত ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) শূন্য আসন পূরণের জন্য ভর্তি সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ৯টি বিভাগে মোট ৩৫টি আসন ফাঁকা রয়েছে। এতে নির্বাচিত শিক্ষার্থীদের আগামী ২৮ জুলাইয়ের মধ্যে স্বশরীরে উপস্থিত হয়ে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়। রবিবার (২৬ জুলাই) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর ড. মনজুরুল হক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, বিশ্ববিদ্যালয়ের ৯টি বিভাগে ফাঁকা ৩৫টি আসনের বিপরীতে নির্বাচিত শিক্ষার্থীদের রোল নম্বর হলো- গনিত বিভাগে (গুচ্ছ রোল নম্বর) ২৩৬৫৮১ ও ১৮৪৬০৭, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগে ১৭০২৭৩, ২২০৫১৪, ১৯৮৭৮১, ২৫৬৬১০, ১০২৯৮৯, ১০৬৬৩৭ ও ১৫৪৫১০, লোক প্রশাসন বিভাগে ৩০৬০৬২, ফোকলোর স্টাডিজ বিভাগে ৩২৮১৭৪, ৩২৪৯৭৭, ৩২৮২৯২, ৩৬৩৭২২,৩০৩৪২১,৩০৭৫৪৮, ৩০৩৫১২, ৩৩১৩৩১, ৩১৩০৬৯, ৩৩৫৯০৮, ৩০৬৪১৯ ও ৫০১৪৩২, ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগে ১১১০৫১, ১৮২১৭১, ১৫২৫৪৫, ১৫২৪৫৭, ৩০২৭৩২ ও ৩৭৬৭০৭।
এছাড়া ভর্তির জন্য নির্বাচিত শিক্ষার্থীদের রোল নম্বর হলো- সমাজ কল্যাণ বিভাগে ৫০৫৯৯৭, কমিউনিকেশন অ্যান্ড মাল্টিমিডিয়া জার্নালিজম বিভাগে ১৫৯১১১, হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগে ১০৫৬০৫, ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগে ১৬৫০৬৯, ৫০৭১৪৪, ৫১৮৭০২ ও ৫১৭৩৬৪।
নির্বাচিত শিক্ষার্থীদের আগামী ২৮ জুলাই, সকাল ১০ টা হতে বিকাল ৪ টার মধ্যে অফিস চলাকালীন স্বশরীরে উপস্থিত হয়ে ভর্তি কার্যক্রম সম্পন্ন করার জন্য নির্দেশনা দেওয়া হয়।
উল্লেখ্য, নির্ধারিত সময়ের মধ্যে ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে ব্যর্থ হলে সংশ্লিষ্ট শিক্ষার্থীর মনোনয়ন স্বয়ংক্রিয়ভাবে বাতিল বলে গণ্য হবে এবং পরবর্তীতে শূন্য আসনের বিপরীতে পরবর্তী মেধাক্রমের শিক্ষার্থীকে সুযোগ দেওয়া হবে।