শুক্রবার ০৫, জুন ২০২৬

শুক্রবার ০৫, জুন ২০২৬ -- : -- --

টেংরা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রাম দুলারী সাময়িক বরখাস্ত

মৌলভীবাজার থেকে রাজন হোসেন তৌফিক

প্রকাশিত: ০৪ জুন ২০২৬, ১১:১৬ পিএম

সংগৃহীত ছবি

মৌলভীবাজারের রাজনগর উপজেলার টেংরা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রাম দুলারীকে আর্থিক অনিয়ম ও দুর্নীতির অভিযোগে সাময়িক বরখাস্ত করেছে স্থানীয় সরকার বিভাগ।

বৃহস্পতিবার (৪ জুন) স্থানীয় সরকার বিভাগ থেকে জারি করা এক আদেশে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রাম দুলারীর বিরুদ্ধে উত্থাপিত আর্থিক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তদন্তের জন্য একটি কমিটি গঠন করা হয়েছিল। তদন্তে অভিযোগের প্রাথমিক সত্যতা ও প্রমাণ পাওয়া গেলে প্রশাসনিক ব্যবস্থা হিসেবে তাকে সাময়িক বরখাস্ত করা হয়।

স্থানীয় সরকার বিভাগের কর্মকর্তারা জানান, ইউনিয়ন পরিষদের কার্যক্রমে স্বচ্ছতা, জবাবদিহিতা ও সুশাসন নিশ্চিত করার লক্ষ্যে এ পদক্ষেপ নেওয়া হয়েছে। একই সঙ্গে অভিযোগের বিষয়ে প্রয়োজনীয় পরবর্তী আইনগত ও প্রশাসনিক কার্যক্রম চলমান রয়েছে।

এদিকে স্থানীয় বাসিন্দারা সরকারের এ উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন। তাদের মতে, জনপ্রতিনিধিদের জবাবদিহিতার আওতায় আনা এবং সরকারি অর্থের সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করতে এ ধরনের পদক্ষেপ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সংশ্লিষ্ট মহলের অভিমত, স্থানীয় সরকার প্রতিষ্ঠানে স্বচ্ছতা ও সুশাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে দুর্নীতির বিরুদ্ধে সরকারের কঠোর অবস্থান ইতিবাচক বার্তা দেবে। জনগণের অর্থ ও সম্পদের যথাযথ ব্যবহার নিশ্চিত করতে এমন কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তারা আশা প্রকাশ করেন।

Link copied!