প্রকাশিত: ২৬ মে ২০২৬, ০৩:১৬ পিএম
সম্প্রতি জনবল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে খাদ্য মন্ত্রণালয়। ৩টি পদে ১৮ জনকে চাকরি দিবে সংশ্লিষ্ট মন্ত্রণালয়টি। আবেদন করার সুযোগ পাবে এসএসসি পাস প্রার্থীরাও। আবেদন শুরু হয়েছে ৪ জুন ২০২৬ তারিখ সকাল ১০টায়, চলবে ২৬ জুন বিকেল ৫টা পর্যন্ত। আগ্রহীরা নির্ধারিত সময়সীমার মধ্যে আবেদন করতে পারবেন।
আবেদনের নিয়ম ও তথ্য
- আবেদন পদ্ধতি: অনলাইনে
- চাকরির ধরন: অস্থায়ী
- প্রার্থীর ধরন: নারী-পুরুষ
- কর্মস্থল: যে কোনো স্থান
- বয়স: ১ জুন ২০২৬ তারিখ ১৮-৩২ বছর। তবে ১ ও ২ নম্বর পদের ক্ষেত্রে বিভাগীয় প্রার্থীদের জন্য ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো প্রকার এফিডেভিট গ্রহনযোগ্য হবে না।
আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন খাদ্য মন্ত্রণালয়। আবেদনের সঙ্গে ৩০০-৩০০ সাইজের ছবি ও ৩০০-৮০ সাইজের স্বাক্ষর স্ক্যান করে যুক্ত করতে হবে। নির্ধারিত সময়ের পরে এবং অসম্পূর্ণ আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না।
আবেদন ফি: টেলিটক প্রি-পেইড সিমের মাধ্যমে পরীক্ষার ফি বাবদ ১-২ নম্বর পদের জন্য ১১২ টাকা, ৩ নং পদের জন্য ৫৬ টাকা অফেরতযোগ্য হিসেবে ৭২ ঘণ্টার মধ্যে পাঠাতে হবে।
