মঙ্গলবার ০২, জুন ২০২৬

মঙ্গলবার ০২, জুন ২০২৬ -- : -- --

ইউসাস এর ঈদ পুনর্মিলনী ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা

ইয়ামিন আহমেদ,যবিপ্রবি প্রতিনিধি

প্রকাশিত: ০১ জুন ২০২৬, ০২:১০ পিএম

ছবি। ক্যাম্পাস রিপোর্ট

চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলাধীন শ্যামপুর ইউনিয়নের বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীদের সংগঠন "ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব শ্যামপুর এর আয়োজনে ঈদ পুনর্মিলনী ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা-২০২৬  অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৩১ মে) শ্যামপুর হাজী মমতাজ মিঞা ডিগ্রী কলেজে ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব শ্যামপুরের এর সভাপতি আসাদুল্লাহ আল আসাদের সভাপতিত্বে ও মনোয়ার আফ্রিদির সঞ্চালনায় এই অনুষ্ঠান পরিচালিত হয়। অনুষ্ঠানে শ্যামপুর ইউনিয়ন থেকে ২০২৪-২৫ ও ২০২৫-২৬ শিক্ষাবর্ষে দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ ও নার্সিং ইনস্টিটিউটে চান্সপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়।সংবর্ধনা পর্বে অতিথিবৃন্দ কৃতী শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন। পরে ঈদ পুনর্মিলনী উপলক্ষে উপস্থিত সকলের মধ্যে শুভেচ্ছা বিনিময়, স্মৃতিচারণ ও সৌহার্দ্যপূর্ণ আড্ডার মাধ্যমে অনুষ্ঠানটি আনন্দঘন পরিবেশে সম্পন্ন হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক রবিউল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক চেয়ারম্যান খাইরুল ইসলাম, শ্যামপুর হাজী মমতাজ মিঞা ডিগ্রী কলেজের অধ্যক্ষ ফারুক আহম্মেদ, উপাধ্যক্ষ জোহরুল ইসলাম ফারুক, সহকারী অধ্যাপক ইমরান হোসেন, প্রভাষক তুফানুর রহমান, এডভোকেট সাখাওয়াত হোসেন নাহিদ। অনুষ্ঠানের সার্বিক সহযোগিতা ও তত্ত্বাবধানে ছিলেন ডা: রেজাউল করিম কাজল।

এছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনের অন্যতম সংগঠক মাহবুব আলম ফাহিম ও আবু রায়হান, সাবেক সাধারণ সম্পাদক তৌহিদ ইসলাম, ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আফিয়া খাতুন এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রাইহান সহ শ্যামপুরের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থী ও সুধীজন।

প্রধান অতিথি অধ্যাপক রবিউল ইসলাম বলেন, "মেধাবী শিক্ষার্থীরাই আমাদের আগামী দিনের ভবিষ্যৎ। শ্যামপুরের এই তরুণ প্রজন্ম দেশের শীর্ষস্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে নিজেদের স্থান করে নিয়ে এলাকার সুনাম বৃদ্ধি করেছে। তাদের এই সাফল্য অন্যদেরও অনুপ্রাণিত করবে।"

সভাপতি আসাদুল্লাহ আল আসাদ বলেন, "ঈদের আনন্দ তখনই পূর্ণ হয়, যখন নিজের মানুষগুলোর সাথে দেখা হয়। সারাবছর ব্যস্ততার মাঝে যারা দূরে থাকি, আজকে আমরা এক ছাদের নিচে। এটাই আমাদের  ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব শ্যামপুর পরিবারের আসল শক্তি। আজকের আরেকটা গর্বের বিষয় হলো - আমাদের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা। তোমাদের কঠোর পরিশ্রম আর সাফল্য আমাদের পুরো এলাকার জন্য অনুপ্রেরণা।"

এছাড়াও অন্যান্য অতিথিবৃন্দরা ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব শ্যামপুরের এমন ব্যতিক্রমী আয়োজনের প্রশংসা করেন এবং শিক্ষার্থীদের উচ্চশিক্ষা, নৈতিকতা ও নেতৃত্ব বিকাশে মনোনিবেশ করার আহ্বান জানান।

আয়োজকরা জানান, ভবিষ্যতেও শ্যামপুরের শিক্ষার্থীদের শিক্ষা, দক্ষতা ও নেতৃত্ব বিকাশে আমাদের ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব শ্যামপুর বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে যাবে এবং এলাকার মেধাবী শিক্ষার্থীদের পাশে থেকে তাদের স্বপ্নপূরণে সহযোগিতা করবে।

Link copied!