জাবিপ্রবি থেকে মোঃ জসিম উদ্দিন
প্রকাশিত: ২৬ জুলাই ২০২৬, ০২:২৭ পিএম
রবিবার ২৬, জুলাই ২০২৬ -- : -- --
ছবি।ক্যাম্পাস রিপোর্ট
জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (জাবিপ্রবি) শাখা বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের নতুন আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। ২০২৬ সেশনের বাকি সময়ের জন্য গঠিত এ কমিটিতে হাফেজ মামুনুর রশীদকে সভাপতি, ফাহাদ আহমেদকে সেক্রেটারি এবং মো. শাহ জালালকে দপ্তর (অফিস) সম্পাদক হিসেবে মনোনীত করা হয়েছে।
শনিবার (২৫ জুলাই) নবগঠিত কমিটির অনুমোদনের বিষয়টি নিশ্চিত করেন সভাপতি হাফেজ মামুনুর রশীদ। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, নতুন নেতৃত্বের মাধ্যমে শাখার সাংগঠনিক কার্যক্রম আরও বেগবান করা হবে। একই সঙ্গে শিক্ষার্থীদের মধ্যে নৈতিক ও মানবিক মূল্যবোধের বিকাশ এবং শিক্ষাবান্ধব ক্যাম্পাস গড়ে তুলতে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হবে।
দায়িত্ব গ্রহণের পর সভাপতি হাফেজ মামুনুর রশীদ বলেন, “সংগঠনের আদর্শ ও নীতিমালার আলোকে সাধারণ শিক্ষার্থীদের কল্যাণে কাজ করতে চাই। শিক্ষা, নৈতিকতা ও মানবিক মূল্যবোধের চর্চার মাধ্যমে ক্যাম্পাসে ইতিবাচক পরিবেশ প্রতিষ্ঠায় আমরা সর্বোচ্চ চেষ্টা করব।”
সেক্রেটারি ফাহাদ আহমেদ বলেন, “সবার সহযোগিতা নিয়ে সাংগঠনিক কার্যক্রমকে আরও শক্তিশালী ও গতিশীল করতে চাই। পাশাপাশি শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও কল্যাণমূলক বিষয়ে কাজ করার পরিকল্পনা রয়েছে।”
পূর্ণাঙ্গ কমিটি প্রসঙ্গে নবনির্বাচিত নেতারা জানান, প্রয়োজনীয় সাংগঠনিক প্রক্রিয়া শেষে খুব শিগগিরই জাবিপ্রবি শাখা ছাত্রশিবিরের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে।