প্রকাশিত: ০১ জুন ২০২৬, ০৬:৪৮ পিএম
ঢাকা বিশ্ববিদ্যালয় রসায়ন বিভাগের অধ্যাপক ড. মো. আবদুস সালামকে সলিমুল্লাহ মুসলিম হলের প্রাধ্যক্ষ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম গত ২৪ মে ২০২৬ রবিবার ঢাকা বিশ্ববিদ্যালয় অর্ডার, ১৯৭৩-এর অন্তর্ভুক্ত ১ম স্ট্যাটিউটস-এর ১৮ (১) ধারা অনুযায়ী এই নিয়োগ প্রদান করেন।
