মঙ্গলবার ০২, জুন ২০২৬

মঙ্গলবার ০২, জুন ২০২৬ -- : -- --

ঈদুল আযহা’র ছুটি শেষে খুলেছে ঢাবি’র অফিস

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০১ জুন ২০২৬, ০২:২৩ পিএম

ছবি। ক্যাম্পাস রিপোর্ট

পবিত্র ঈদুল আযহা’র ছুটি শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অফিসসমূহ আজ (১ জুন ২০২৬) সোমবার শুরু হয়েছে।

ছুটি শেষে প্রথম কর্মদিবসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম প্রশাসনিক ভবনের বিভিন্ন অফিস পরিদর্শন করেন এবং কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

এসময় প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী-সহ অফিস প্রধানগণ তাঁর সঙ্গে ছিলেন।

উল্লেখ্য, পবিত্র ঈদুল আযহা এবং গ্রীষ্মকালীন ছুটি শেষে বিশ্ববিদ্যালয়ের ক্লাসসমূহ আগামী ২২ জুন ২০২৬ থেকে যথারীতি শুরু হবে।

Link copied!