প্রকাশিত: ০১ জুন ২০২৬, ০৮:৪০ এএম
সম্প্রতি দেশে জ্বালানি তেলের নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে। যেখানে পেট্রোল, অকটেন ও কেরোসিনের দাম প্রতি লিটারে বেড়েছে ৫ টাকা। তবে অপরিবর্তিত রয়েছে ডিজেলের দাম।
রোববার (৩১ মে) রাতে জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্য হ্রাস-বৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখে দেশে ভোক্তাপর্যায়ে নতুন বিক্রয়মূল্য নির্ধারণ করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়। এতে আরও বলা হয়, জ্বালানি তেলের নতুন দাম সোমবার (১ জুন) থেকে কার্যকর হবে।
ভোক্তা পর্যায়ে অকটেনের দাম ১৪০ টাকা থেকে বাড়িয়ে ১৪৫ টাকা, পেট্রোলের দাম ১৩৫ টাকা থেকে বাড়িয়ে ১৪০ টাকা এবং কেরোসিন ১৩০ টাকা থেকে বাড়িয়ে ১৩৫ টাকা নির্ধারণ করা হয়েছে। তবে প্রতি লিটার ডিজেলের দাম আগের মতোই ১১৫ টাকা রাখা হয়েছে।
এর আগে গত ১৯ এপ্রিল থেকে প্রতি লিটার ডিজেলে ১৫ টাকা, অকটেনে ২০ টাকা, পেট্রোলে ১৯ টাকা ও কেরোসিনের দাম ১৮ টাকা বাড়ানো হয়।
