প্রকাশিত: ২৪ মে ২০২৬, ০৯:২৪ এএম
সম্প্রতি চার পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ভূমি মন্ত্রণালয়ের ভূমি প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র। আগ্রহী প্রার্থীরা ২১ মে ২০২৬ তারিখ সকাল ১০টায়, চলবে ১০ জুন বিকেল ৫টা পর্যন্ত আবেদন করতে পারবেন। এসএসসি পাসের চাকরি প্রার্থীরাও আবেদনের সুযোগ পাবেন।
ভূমি মন্ত্রণালয়ের ভূমি প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬
বিবরণ ও গুরুত্বপূর্ণ তথ্য
আবেদন পদ্ধতি: অনলাইনে
চাকরির ধরন: অস্থায়ী
প্রার্থীর ধরন: নারী-পুরুষ
কর্মস্থল: যে কোনো স্থান
বয়স: ২১ মে ২০২৬ তারিখ ১৮-৩২ বছর। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো প্রকার এফিডেভিট গ্রহনযোগ্য হবে না।
আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন ভূমি মন্ত্রণালয়ের ভূমি প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র। আবেদনের সঙ্গে ৩০০-৩০০ সাইজের ছবি ও ৩০০-৮০ সাইজের স্বাক্ষর স্ক্যান করে যুক্ত করতে হবে। নির্ধারিত সময়ের পরে এবং অসম্পূর্ণ আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না।
আবেদন ফি: টেলিটক প্রি-পেইড সিমের মাধ্যমে পরীক্ষার ফি বাবদ প্রতিটি ১ নম্বর পদের জন্য ১৬৮ টাকা, ২-৩ নম্বর পদের জন্য ১১২ টাকা, ৪ নম্বর পদের জন্য ৫৬ টাকা অফেরতযোগ্য হিসেবে ৭২ ঘণ্টার মধ্যে পাঠাতে হবে।
