বৃহস্পতিবার ২১, মে ২০২৬

বৃহস্পতিবার ২১, মে ২০২৬ -- : -- --

মৌলভীবাজারে জুলাই রাজবন্দী অ্যালায়েন্সের কমিটি ঘোষণা

জেলা প্রতিনিধি

প্রকাশিত: ২১ মে ২০২৬, ০৬:৩৬ পিএম

ছবি।ক্যাম্পাস রিপোর্ট

রাজন হোসেন,মৌলভীবাজার 

জুলাই বিপ্লবের মহান চেতনা সমুন্নত রাখা, সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধি এবং তৃণমূল পর্যায়ে জুলাই আকাঙ্ক্ষার প্রসার ও সংগঠনের কার্যক্রম আরও সুসংহত করার লক্ষ্যে জুলাই রাজবন্দী অ্যালায়েন্সের মৌলভীবাজার জেলা শাখার আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।

বুধবার সংগঠনটির কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক মহিন পাটোয়ারি এবং সদস্য সচিব মোরশেদ আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে আগামী ৩ মাসের জন্য এ কমিটির অনুমোদন দেওয়া হয়।

ঘোষিত কমিটিতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন মৌলভীবাজার জেলা জামায়াত আমীর ইঞ্জিনিয়ার শাহেদ আলী। সিনিয়র যুগ্ম আহ্বায়ক করা হয়েছে মোয়াজ্জেম হোসেন মাতুক’কে। সদস্য সচিব হিসেবে মনোনীত হয়েছেন জেলা বিএনপি সদস্য মতিন বকশ এবং সিনিয়র যুগ্ম সদস্য সচিব করা হয়েছে আশরাফুল আলম রাজা’কে।

সংগঠন সূত্রে জানা যায়, নতুন এ কমিটি আগামী তিন মাসের মধ্যে জেলার বিভিন্ন উপজেলা ও ইউনিট পর্যায়ে সাংগঠনিক কার্যক্রম জোরদার, নতুন সদস্য সংগ্রহ, তৃণমূল পর্যায়ে জুলাই বিপ্লবের চেতনা ছড়িয়ে দেওয়া এবং সংগঠনের কাঠামো আরও শক্তিশালী করতে কাজ করবে।

নবগঠিত কমিটির নেতৃবৃন্দ বলেন, জুলাই রাজবন্দীদের অধিকার, গণতান্ত্রিক আন্দোলনের চেতনা ও সংগঠনের লক্ষ্য বাস্তবায়নে তারা ঐক্যবদ্ধভাবে কাজ করবেন। পাশাপাশি তরুণ প্রজন্মকে সংগঠনের কার্যক্রমে সম্পৃক্ত করে একটি শক্তিশালী সাংগঠনিক ভিত্তি গড়ে তোলার উদ্যোগ নেওয়া হবে।

Link copied!