বৃহস্পতিবার ২১, মে ২০২৬

বৃহস্পতিবার ২১, মে ২০২৬ -- : -- --

দেশসেরাদের তালিকায় মৌলভীবাজারের আকিলা  

জেলা প্রতিনিধি

প্রকাশিত: ২১ মে ২০২৬, ০৩:১২ পিএম

ছবি।ক্যাম্পাস রিপোর্ট

রাজন হোসেন,মৌলভীবাজার

বাংলাদেশ স্কাউটসের কাব স্কাউট শাখার সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা “শাপলা কাব অ্যাওয়ার্ড” অর্জন করেছে মৌলভীবাজারের বড়লেখা উপজেলার শিক্ষার্থী আকিলা ফারহা।  

গত ১৭ মে প্রকাশিত জাতীয় পর্যায়ের চূড়ান্ত ফলাফলে সারাদেশের মনোনীত ১ হাজার ৯৩৭ জনের তালিকায় স্থান করে নেয় রোকেয়া খাতুন লাইসিয়াম স্কুলের পঞ্চম শ্রেণির এই মেধাবী শিক্ষার্থী।

আকিলা বড়লেখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার মোহাম্মদ দীদার হোসেন ও পাথারিয়া গাংকুল মনসুরিয়া ফাযিল মাদ্রাসার ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপিকা হাছিনা আক্তারের ছোট মেয়ে।

জাতীয় পর্যায়ের কঠিন লিখিত, মৌখিক, ব্যবহারিক ও সাঁতার পরীক্ষায় সফলভাবে উত্তীর্ণ হয়ে সে এই গৌরব অর্জন করে। শাপলা কাব অ্যাওয়ার্ড কাব স্কাউটদের জন্য সর্বোচ্চ স্বীকৃতি হিসেবে বিবেচিত হয়।

অনুভূতি প্রকাশ করে আকিলা জানায়, “এই অর্জনের পেছনে আমার মা-বাবা ও শিক্ষকদের অবদান সবচেয়ে বেশি। আমি ভবিষ্যতে একজন যোগ্য নাগরিক হয়ে দেশের সেবা করতে চাই।”

মেয়ের এই সাফল্যে গর্বিত তার পরিবার ও স্থানীয় শিক্ষকমহল। স্কুল কর্তৃপক্ষ জানায়, আকিলার অধ্যবসায় ও নেতৃত্বগুণ শুরু থেকেই নজর কেড়েছে। তার এই অর্জন বড়লেখার শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।

Link copied!