সোমবার ১৮, মে ২০২৬

সোমবার ১৮, মে ২০২৬ -- : -- --

হাবিপ্রবিতে বিএনসিসি’র ব্যাটালিয়ন ক্যাম্পিং এর উদ্বোধন

হাবিপ্রবি প্রতিনিধি

প্রকাশিত: ১৭ মে ২০২৬, ১১:১৪ পিএম

ছবি।ক্যাম্পাস রিপোর্ট

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি)’র ব্যাটালিয়ন ক্যাম্পিং-২০২৬ এর শুভ উদ্বোধন করা হয়েছে। আজ বিকাল ৫ টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ আবরার ফাহাদ হল সংলগ্ন মাঠে উক্ত ক্যাম্পিং এর উদ্বোধন করেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. এনামউল্যা, এ সময় উপস্থিত ছিলেন প্রো ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. শফিকুল ইসলাম সিকদার, ট্রেজারার প্রফেসর ড. এম. জাহাঙ্গীর কবির।

এছাড়াও উপস্থিত ছিলেন রেজিস্ট্রার প্রফেসর ড. মো. আবু হাসান, প্রক্টর প্রফেসর ড. মো. নওশের ওয়ান, ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক প্রফেসর ড. এস এম এমদাদুল হাসান, কেন্দ্রীয় গবেষণাগার এর পরিচালক প্রফেসর ড. মো. মহিদুল হাসান, শহীদ নূর হোসেন হল-এর হল সুপার প্রফেসর ড. মো. হাফিজুর রহমান হাফিজ, ইনস্টিটিউট অব রিসার্চ এন্ড ট্রেনিং (আইআরটি)’র সহাযোগী পরিচালক প্রফেসর ড. মারুফ আহমেদ, সহকারী প্রক্টর প্রফেসর ড. আবুল কালাম, হাবিপ্রবির প্লাটুন কম্যান্ডার ও পিইউও (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মোহাম্মদ ফারুক হাসান, ৩৪ বিএনসিসি ব্যাটালিয়ন এর ভারপ্রাপ্ত এ্যাডজুটেন্ট মেজর মো. মাশকুরুর রহমান রওনক।

এবারের ব্যাটালিয়ন ক্যাম্পিং এ ২৬টি শিক্ষা প্রতিষ্ঠানের সিনিয়র ডিভিশন পুরুষ ১৭৭ জন, মহিলা ৭৬ জন, জুনিয়র ডিভিশন ৩৭ জনসহ মোট ২৯০ জন ক্যাডেট এবং নির্বাচিত বিএনসিসিও, পিইউও, টিইউও অংশগ্রহণ করেন। আজ থেকে শুরু হয়ে আগামী ২২ মে ২০২৬ পর্যন্ত ৭ দিনব্যাপী ব্যাটালিয়ন ক্যাম্পিং-এ ক্যাডেটদের ড্রিল, নেতৃত্বদান, সামরিক শৃক্সক্ষলা, রণকৌশল সম্পর্কে এবং পাশাপাশি সামাজিক উন্নয়নমূলক কর্মকান্ডসহ বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হবে।

Link copied!