সোমবার ১৮, মে ২০২৬

সোমবার ১৮, মে ২০২৬ -- : -- --

কুবির নতুন রেজিস্ট্রার নূরুল করিম চৌধুরী

মংক্যএ মার্মা,কুবি প্রতিনিধি

প্রকাশিত: ১৮ মে ২০২৬, ০৬:৫১ এএম

ছবি।ক্যাম্পাস রিপোর্ট

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ নূরুল করিম চৌধুরীকে রেজিস্ট্রারের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে।রবিবার (৫ মে) বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার মো. দলিলুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

আদেশে বলা হয়, পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ নূরুল করিম চৌধুরীকে রেজিস্ট্রারের দায়িত্ব (অতিরিক্ত দায়িত্ব) প্রদান করা হয়েছে। এ আদেশ ১৮ মে ২০২৬ তারিখ থেকে কার্যকর হবে।

এ বিষয়ে মোহাম্মদ নূরুল করিম চৌধুরী বলেন, “বিশেষ প্রয়োজনে বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নেওয়ার জন্য আমাকে যোগ্য মনে করা হয়েছে। আমি সর্বোচ্চ চেষ্টা করবো বিশ্ববিদ্যালয়ের আইনকে সমুন্নত রেখে নিয়মের মধ্যে থেকে সব কাজ সম্পাদন করতে। আমি চেষ্টা করবো, আমার এখানে যেন কোনো ফাইল আটকে না থাকে। আমার দপ্তরে এসে যেন কেউ হয়রানির শিকার না হন।”

উল্লেখ্য, মোহাম্মদ নূরুল করিম চৌধুরী বর্তমানে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক হিসেবে দায়িত্ব পালন করছেন।

Link copied!