সোমবার ১১, মে ২০২৬

সোমবার ১১, মে ২০২৬ -- : -- --

ডুয়েটের আশেপাশে তীব্র জলাবদ্ধতা, দেখার যেন কেউ নেই

বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

প্রকাশিত: ১০ মে ২০২৬, ১১:৩১ পিএম

ডুয়েটের আশেপাশে জলাবদ্ধতার চিত্র। ছবি: ক্যাম্পাস রিপোর্ট

টানা ভারী বৃষ্টিপাতের পর গাজীপুরের ডুয়েটের আশেপাশের এলাকায় সৃষ্টি হয়েছে তীব্র জলাবদ্ধতা। অল্প সময়ের বৃষ্টিতেই ফুটপাত ও বিভিন্ন সড়ক পানিতে তলিয়ে যায়, ফলে চরম ভোগান্তিতে পড়েন শিক্ষার্থীসহ স্থানীয়রা।

আজ (১০ মে) দুপুরের পর থেকে শুরু হওয়া ভারী বৃষ্টিতে এ পরিস্থিতির সৃষ্টি হয়। পানিতে ডুবে থাকা সড়ক ও হাঁটার পথগুলো কার্যত চলাচলের অযোগ্য হয়ে পড়ে, ব্যাহত হয় স্বাভাবিক জনজীবন ও শিক্ষার্থীদের চলাফেরা।

জলাবদ্ধতার কারণে এলাকায় দৈনন্দিন কার্যক্রম ব্যাহত হওয়ার পাশাপাশি পরীক্ষাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজে যাতায়াতেও দুর্ভোগ পোহাতে হয় শিক্ষার্থীদের।

শিক্ষার্থীরা অভিযোগ করে বলেন, সামান্য বৃষ্টিতেই ডুয়েটের আশেপাশে জলাবদ্ধতা তৈরি হওয়া এখন নিয়মিত ঘটনায় পরিণত হয়েছে। এ বিষয়টি বারবার প্রশাসনের নজরে আনলেও কোনো কার্যকর সমাধান মেলেনি। দ্রুত কার্যকর ড্রেনেজ ব্যবস্থা গ্রহণ না করলে ভবিষ্যতে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন তারা।

Link copied!