প্রকাশিত: ২৫ জুন ২০২৬, ০২:২৫ পিএম
চট্টগ্রামে লতিফা সিদ্দিকী ডিগ্রি কলেজে স্নাতক (পাস) সমাপনী বর্ষ এবং ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে বিদায়ী শিক্ষার্থীদের পরীক্ষায় সাফল্য ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে শুভেচ্ছা জানানো হয়।
কলেজের অধ্যক্ষ শিমুল বড়ুয়ার সভাপতিত্বে এবং অধ্যাপক হাসান মেহেদীর সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থীদের পাশাপাশি অভিভাবকরাও উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তব্য দেন উপাধ্যক্ষ মো. দেলোয়ার হোসেন মুন্সি, শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক অধ্যাপক মোহাম্মদ ওসমান গনি, অধ্যাপক শিল্পী বড়ুয়া, অধ্যাপক পারভীন আক্তার, অধ্যাপক রত্না বড়ুয়া, অধ্যাপক মোহাম্মদ এনামুল হক, অধ্যাপক মিহির কান্তি নাথ, অধ্যাপক নাজিয়া ফারহানা এবং অধ্যাপক মো. হাসান আলীসহ কলেজের অন্যান্য শিক্ষকবৃন্দ।
বক্তারা শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, বর্তমান প্রজন্মের শিক্ষার্থীরাই ভবিষ্যতে দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ পেশা ও খাতে নেতৃত্ব দেবে। এজন্য শিক্ষাগত অর্জনের পাশাপাশি দক্ষতা, মানবিক মূল্যবোধ, সততা ও নৈতিকতা চর্চার মাধ্যমে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।
তারা আরও বলেন, যে পেশাতেই প্রতিষ্ঠিত হওয়া হোক না কেন, সততা ও আত্মপরিচয়ের ভিত্তিতে ব্যক্তিত্ব গড়ে তুলতে হবে। নৈতিক মূল্যবোধ ধারণের মধ্য দিয়েই সমাজে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব।
অনুষ্ঠানের শেষপর্বে বিদায়ী শিক্ষার্থীদের পরীক্ষায় সাফল্য, উজ্জ্বল ভবিষ্যৎ ও সার্বিক মঙ্গল কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
