প্রকাশিত: ০৬ মে ২০২৬, ১০:৪৫ পিএম
ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট), গাজীপুরে বৈদ্যুতিক সাব-স্টেশনের চলমান মেরামত কাজ পরিদর্শন করেছেন উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ জয়নাল আবেদীন।
বুধবার বিকেলে তিনি সাব-স্টেশন এলাকায় গিয়ে কাজের অগ্রগতি পর্যবেক্ষণ করেন এবং সংশ্লিষ্টদের সঙ্গে ক্যাম্পাসে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতকরণে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
পরিদর্শনকালে উপাচার্য ক্যাম্পাসের বিদ্যুৎ ব্যবস্থাপনার সার্বিক অবস্থা সম্পর্কে খোঁজখবর নেন। তিনি সুষ্ঠু বিদ্যুৎ সরবরাহ বজায় রাখতে সংশ্লিষ্টদের দায়িত্বশীল ভূমিকা পালনের ওপর গুরুত্বারোপ করেন।
বৈশ্বিক জ্বালানি সংকটের প্রেক্ষাপটে তিনি বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হওয়ার এবং অপচয় রোধে সচেতনতা বৃদ্ধির আহ্বান জানান। এ সময় উপাচার্যের তড়িৎ কৌশল বিষয়ক উপদেষ্টা, শিক্ষক সমিতির সভাপতি, কম্পট্রোলার, লাইব্রেরিয়ানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
