প্রকাশিত: ০৬ মে ২০২৬, ১১:৪৪ পিএম
নওগাঁর পোরশা উপজেলায় সড়ক উদ্বোধন ও দরিদ্রদের মাঝে চেক বিতরণসহ বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রমে অংশ নিয়েছেন জাতীয় সংসদ সদস্য মোঃ মোস্তাফিজুর রহমান।
উপজেলার ছাওড় ইউনিয়নের খাতিরপুর সড়কের উদ্বোধনের পাশাপাশি সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে সুবিধাবঞ্চিত মানুষের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, প্রশাসনের কর্মকর্তারা এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। পরে এমপি স্থানীয় নেতাদের সঙ্গে মতবিনিময় করেন এবং নিতপুর সীমান্তে দায়িত্ব পালনরত বিজিবি সদস্যদের সঙ্গেও বৈঠক করেন।
মতবিনিময় সভায় মাদক নির্মূল, চোরাচালান প্রতিরোধ, কৃষকদের ধান তলিয়ে যাওয়ার সমস্যা এবং অন্যান্য সমসাময়িক বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রাকিবুল ইসলাম, পোরশা থানা অফিসার ইনচার্জ মোঃ জিয়াউর রহমান, বিএনপির সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব মোঃ তৌফিকুর রহমান শাহ্ চৌধুরী, সাধারণ সম্পাদক মোঃ সাদিকুল ইসলাম, নিতপুর সীমান্ত অধিনায়ক সুবেদার মোঃ আব্দুল জব্বার আলী, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মাহমুদুল হক টিটুসহ প্রশাসন ও রাজনৈতিক অঙ্গনের নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে এমপি মোস্তাফিজুর রহমান বলেন, "আমাদের নেতা তারেক রহমানের সুচিন্তিত পরিকল্পনায় দেশের কাজ হবে ইনশাআল্লাহ। মানুষ যাতে শান্তিতে থাকে সে হিসেবে কাজ করতে হবে। প্রশাসন তাদের সরকারি দায়িত্ব সঠিকভাবে পালন করবে। প্রশাসন কাজে ফাঁকি দিলে তারা বিপদে পড়বে।"
তিনি আরও বলেন, "মাননীয় প্রধান মন্ত্রী একজন অসাধারণ তৎপর মানুষ। দেশের উন্নয়নে তার উৎকণ্ঠা অনস্বীকার্য। বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকায় উপজেলা নির্বাহী কর্মকর্তা, পুলিশ সুপার ও পোরশা থানা অফিসার ইনচার্জকে ধন্যবাদ জানাই।"
অনুষ্ঠান শেষে স্থানীয় উন্নয়ন কার্যক্রম অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।
