বুধবার ০৬, মে ২০২৬

বুধবার ০৬, মে ২০২৬ -- : -- --

ত্রিশালে ওসির নেতৃত্বে অভিযানে ইয়াবাসহ আটক ১

জেলা প্রতিনিধি

প্রকাশিত: ০৬ মে ২০২৬, ১০:৩০ পিএম

ফাইল ফটো

ময়মনসিংহের ত্রিশালে মাদকবিরোধী অভিযানে ৪৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। বুধবার (৬ মে ২০২৬) রাতে ত্রিশাল মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মনসুর আহমদের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ত্রিশাল থানাধীন ৬নং ত্রিশাল ইউনিয়নের বাগান বেঙ্গুলাপাড়া এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে জালাল মেম্বারের বাড়ির সামনে অবস্থান নিয়ে অভিযান চালানো হয়। এ সময় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করা এক ব্যক্তিকে আটক করে তল্লাশি চালানো হয়।

তল্লাশিকালে আটক মোঃ মোছা মিয়া (৪৫)-এর কাছ থেকে ৪৫ (পয়তাল্লিশ) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ২২ হাজার ৫০০ টাকা। আটক ব্যক্তি ত্রিশাল উপজেলার মাগুরজোড়া মধ্যপাড়া গ্রামের বাসিন্দা। তার পিতা মৃত আব্দুল আলী ও মাতা মৃত হাজেরা খাতুন।

ত্রিশাল মডেল থানা জানায়, মাদক, সন্ত্রাস ও অপরাধ দমনে নিয়মিত অভিযান জোরদার করা হয়েছে। পুলিশের দাবি, মাদক নির্মূলে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আটককৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

Link copied!