বুধবার ০৬, মে ২০২৬

বুধবার ০৬, মে ২০২৬ -- : -- --

গোপালগঞ্জে সাবেক ইউপি চেয়ারম্যানের উপর হামলা, আহত ২

জেলা প্রতিনিধি

প্রকাশিত: ০৬ মে ২০২৬, ০২:৩৪ পিএম

ছবি: ক্যাম্পাস রিপোর্ট

গোপালগঞ্জে পূর্ব শত্রুতার জেরে সাবেক এক ইউপি চেয়ারম্যানের ওপর সশস্ত্র হামলার ঘটনা ঘটেছে। এতে তিনি ও তার সঙ্গে থাকা আরও একজন গুরুতর আহত হয়েছেন।

ভুক্তভোগী আলমাস হাসান মোল্লা (৫৮) জানান, তিনি গোপালগঞ্জ সদর উপজেলার ১৪ নম্বর করপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান। মঙ্গলবার (৫ মে) রাত আনুমানিক ৮টা ৪৫ মিনিটে শহর থেকে নিজ গ্রাম বলাকৈড়ে ফেরার পথে ‘খেলনা’ এলাকায় তার ওপর হামলা চালানো হয়।

তার অভিযোগ, পূর্ব শত্রুতার জেরে সাবেক স্ত্রী সেলিনা আক্তারের নেতৃত্বে একদল ব্যক্তি তার পথরোধ করে অতর্কিত হামলা চালায়। হামলায় ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে জখম করা হয়। এ সময় তার সঙ্গে থাকা রিয়াজ মোল্লাকেও মারধর করা হয়, এতে তার হাত ভেঙে যায় বলে অভিযোগ।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। তারা বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।

এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে। পুলিশ জানিয়েছে, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Link copied!