বুধবার ০৬, মে ২০২৬

বুধবার ০৬, মে ২০২৬ -- : -- --

রায়পুরে এসকেবি ফেব্রিকেটর কনফারেন্স ২০২৬

জেলা প্রতিনিধি

প্রকাশিত: ০৫ মে ২০২৬, ১০:০৬ পিএম

বক্তব্য রাখছেন অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিবৃন্দ।

জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে “এসকেবি ফেব্রিকেটর কনফারেন্স ২০২৬” উপলক্ষে রায়পুরে উপহার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৫ মে) দুপুর ১টায় রায়পুর বাজারের ফুড ল্যান্ড অ্যান্ড চাইনিজ কনভেনশন হলে আয়োজিত এ অনুষ্ঠানে রায়পুর, ফরিদগঞ্জ, লক্ষ্মীপুর ও হায়দারগঞ্জসহ বিভিন্ন এলাকার এসকেবি-এর ডিলার ও খুচরা ব্যবসায়ীরা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এসকেবি জাহাঙ্গীর স্টিল ডিজাইনের স্বত্বাধিকারী জাহাঙ্গীর হোসেন পাটোয়ারী এবং সঞ্চালনা করেন কোম্পানির এসএস ম্যানেজার মোশাররফ হোসেন।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এসকেবি স্টিল অ্যান্ড স্টিলিয়েন্স কোম্পানি লিমিটেডের এজিএম রিয়াজ উদ্দিন। এছাড়া প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন সেলস ম্যানেজার আল আমিন হাওলাদার।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন আনন্দ গ্লাসের স্বত্বাধিকারী বেলাল আহমেদ, বেলজিয়াম গ্লাস হাউজের স্বত্বাধিকারী মিজানুর রহমান এবং ব্যবসায়ী আব্দুস সালামসহ অন্যান্য ব্যবসায়ী নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে অতিথিদের ফুলেল শুভেচনা জানানো হয় এবং শেষে বিভিন্ন বাজারের প্রায় ৫০ জন ডিলার ও খুচরা ব্যবসায়ীর মাঝে SKB-এর পক্ষ থেকে সম্মাননা উপহার প্রদান করা হয়।

Link copied!