সোমবার ০৪, মে ২০২৬

সোমবার ০৪, মে ২০২৬ -- : -- --

পটিয়ায় রংয়ের কাজ করতে গিয়ে দুর্ঘটনায় তরুণের মৃত্যু

জেলা প্রতিনিধি

প্রকাশিত: ০৪ মে ২০২৬, ০৩:১০ এএম

নিহত শহিদুল ইসলাম রাফিজ।

চট্টগ্রামের পটিয়ায় উঁচু ভবনে রংয়ের কাজ করতে গিয়ে নিচে পড়ে এক তরুণের মৃত্যু হয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

রবিবার (৩ মে) বিকেলে পটিয়া ইন্দ্রপুল এলাকার বাইপাস সড়কের পাশে একটি ভবনে কাজ করার সময় এ দুর্ঘটনা ঘটে। নিহত শহিদুল ইসলাম রাফিজ (১৮) খরনা ইউনিয়নের ৪নং ওয়ার্ডের লালারখীল পশ্চিমপাড়ার প্রবাসী জসিম উদ্দিনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো সকালে কাজে বের হন রাফিজ। বিকেল প্রায় ৪টার দিকে ভবনের উপরে রংয়ের কাজ করার সময় অসাবধানতাবশত প্রায় ৯ ফুট উঁচু বাঁশের ভারা থেকে পড়ে গিয়ে গুরুতর আহত হন তিনি।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

অকালে এ মৃত্যুর ঘটনায় পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে আসে। স্বজনদের কান্নায় পরিবেশ ভারী হয়ে ওঠে।

Link copied!