প্রকাশিত: ০২ মে ২০২৬, ০১:০৭ পিএম
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় থানা পুলিশের বিশেষ অভিযানে গাঁজা গাছসহ এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
শনিবার (২ মে) ভোররাত প্রায় ৪টা ১০ মিনিটের দিকে উপজেলার ১নং মাধবপুর ইউনিয়নের ষাইটশালা গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়। গ্রেপ্তারকৃত আবুল কাশেম (২৫) ওই এলাকার মো. শাহজাহানের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ব্রাহ্মণপাড়া থানার উপ-পরিদর্শক (এসআই) ফারুকুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালান। এ সময় আবুল কাশেমের বসতবাড়ির উঠান থেকে একটি গাঁজা গাছ উদ্ধার করা হয় এবং তাকে ঘটনাস্থল থেকে আটক করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কুমিল্লা ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক হোসেন জানান, উদ্ধারকৃত আলামত জব্দ করা হয়েছে এবং এ ঘটনায় নিয়মিত মামলা দায়ের শেষে শনিবার দুপুরে গ্রেপ্তারকৃত আসামিকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হহয়েছে নলে তিনি জানান।
