শনিবার ০২, মে ২০২৬

শনিবার ০২, মে ২০২৬ -- : -- --

ময়মনসিংহে নবম শ্রেণির শিক্ষার্থী পিটিয়ে হত্যা, আটক ২

জেলা প্রতিনিধি

প্রকাশিত: ০১ মে ২০২৬, ০৯:৪২ পিএম

নিহত শিক্ষার্থী সিয়াম ও প্রতিকী সংঘর্ষ।

ময়মনসিংহ জেলার মুক্তাগাছা উপজেলায় সিয়াম (১৫) নামে এক স্কুলশিক্ষার্থীকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় পুলিশ দুইজনকে আটক করেছে।

শুক্রবার (১ মে) ভোর ৪টার দিকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়। এর আগে বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার পদুরবাড়ি হাই স্কুল মাঠে এ ঘটনা ঘটে।

নিহত সিয়াম উপজেলার শিবপুর গ্রামের আব্দুস সালামের ছেলে। তিনি স্থানীয় মানকোন উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৈশাখী মেলায় অংশ নিতে বন্ধুদের সঙ্গে পদুরবাড়ি হাই স্কুল মাঠে যান সিয়াম। সেখানে বন্ধুদের দুই গ্রুপের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষের সৃষ্টি হয়। এ সময় তাকে এলোপাতাড়ি মারধর করা হয় এবং বাঁশ ও দেশীয় অস্ত্র দিয়ে মাথায় আঘাত করা হয়। গুরুতর আহত অবস্থায় তিনি ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল-এ নিয়ে যান। অবস্থার অবনতি হলে চিকিৎসকের পরামর্শে ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়।

মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় দুজনকে হেফাজতে নেওয়া হয়েছে এবং নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

Link copied!