শনিবার ০২, মে ২০২৬

শনিবার ০২, মে ২০২৬ -- : -- --

কালিগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে মহান মে দিবস পালিত

জেলা প্রতিনিধি

প্রকাশিত: ০১ মে ২০২৬, ০৭:৪৬ পিএম

ছবি: ক্যাম্পাস রিপোর্ট

যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে সাতক্ষীরার কালিগঞ্জে মহান মে দিবস ও আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বাংলাদেশ শ্রমিক ইউনিয়ন, কালিগঞ্জ শাখার উদ্যোগে র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।

শুক্রবার (১ মে ২০২৬) সকাল ৮টায় শ্রমিক ইউনিয়নের কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়। এরপর একটি বর্ণাঢ্য র‍্যালি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় ইউনিয়ন কার্যালয়ে এসে শেষ হয়।

র‍্যালি শেষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন কালিগঞ্জ শ্রমিক ইউনিয়নের সভাপতি সুমন হোসেন এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আবু তাহের।

এতে উপস্থিত ছিলেন সংগঠনের সাবেক সভাপতি মনিরুজ্জামান মনি, সহ-সভাপতি মো. মহাতাব হোসেন ও কবিরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক শাহীন বাবু, সহ-যুগ্ম সম্পাদক হাফিজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক জহুরুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক শাহাবুদ্দীন রহমান ও আব্দুস সালামসহ অন্যান্য নেতৃবৃন্দ।

এছাড়াও অফিস সম্পাদক সাইফুল ইসলাম, ক্রীড়া সম্পাদক শহিদুল ইসলাম, সমাজকল্যাণ সম্পাদক আজমীর হোসেন, প্রচার সম্পাদক ফরিদ হোসেন, সড়ক সম্পাদক আকরাম হোসেন এবং কার্যকরী সদস্যসহ বিপুল সংখ্যক শ্রমিক অংশগ্রহণ করেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, মহান মে দিবস কেবল দাবি আদায়ের দিন নয়, এটি শ্রমজীবী মানুষের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠার অঙ্গীকারের দিন। শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে ঐক্যবদ্ধ থাকার ওপর তারা গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠান শেষে প্রয়াত শ্রমিকদের পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয় এবং উপস্থিত শ্রমিকদের জন্য খাবারের ব্যবস্থা করা হয়, যা পুরো আয়োজনকে আরও তাৎপর্যপূর্ণ করে তোলে।

Link copied!