শনিবার ০২, মে ২০২৬

শনিবার ০২, মে ২০২৬ -- : -- --

সহজ ও স্বয়ংক্রিয় হচ্ছে জাপানিজ ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টেস্ট নিবন্ধন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০১ মে ২০২৬, ০৮:০৪ পিএম

ছবি। ক্যাম্পাস রিপোর্ট

জাপান থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জনকারী বাংলাদেশি পেশাজীবীদের সংগঠন জাপানীজ ইউনিভার্সিটিজ এ্যালামনি এসোসিয়েশন ইন বাংলাদেশ এবং আইটি প্রতিষ্ঠান কাইকম কো. লি.-এর মধ্যে একটি প্রযুক্তিগত সহায়তা বিষয়ক চুক্তি স্বাক্ষরিত হয়েছে। বাংলাদেশে জাপানি ভাষা শিক্ষাথীদের সংখ্যা দ্রুত বৃদ্ধি পাওয়ায় জাপানিজ ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টেস্ট (JLPT) নিবন্ধন প্রক্রিয়া আরও সহজ ও  স্বয়ংক্রিয় করার লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

গত (৩০ এপ্রিল ২০২৬) বৃহস্পতিবার রাজধানীর জুয়াব কার্যালয়ে এই চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তিতে জুয়াব-এর পক্ষে স্বাক্ষর করেন সংগঠনের সভাপতি ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ প্রফেসর ড. এ. টি. এম. জাফরুল আযম এবং কাইকম-এর পক্ষে স্বাক্ষর করেন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও সিইও অঞ্জন দাস।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জুয়াব-এর সাবেক সভাপতি প্রফেসর ড. মোহাম্মদ খোরশেদ আলম, জুয়াব-এর সিনিয়র সহ-সভাপতি ও ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের কোষাধ্যক্ষ প্রফেসর ড. মোহাম্মদ আবদুল্লাহ খান, ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের ভারপ্রাপ্ত উপাচার্য প্রফেসর ড. মহিউদ্দিন আহমেদ ভূঁইয়াসহ জুয়াব-এর কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ এবং কাইকম-এর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

উল্লেখ্য, জুয়াব একটি অরাজনৈতিক ও সামাজিক প্রতিষ্ঠান যার সদস্যবৃন্দ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও গুরুত্বপূর্ণ সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত। প্রতিষ্ঠানটি দীর্ঘ দিন ধরে জাপান ফাউন্ডেশন ও ঢাকাস্থ জাপান দূতাবাসের সহযোগিতায় বাংলাদেশে জেএলপিটি (JLPT) পরীক্ষার আয়োজক হিসেবে দায়িত্ব পালন করে আসছে।

এই চুক্তির মাধ্যমে একটি আধুনিক সফটওয়্যার সল্যুশন তৈরি করা হবে, যা ভবিষ্যতে জাপানি ভাষা শিক্ষার্থীদের জেএলপিটি (JLPT) নিবন্ধন প্রক্রিয়াকে আরও সময়োপযোগী, মসৃণ এবং ঝামেলামুক্ত করবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।

Link copied!