প্রকাশিত: ২৯ এপ্রিল ২০২৬, ০৩:৩১ পিএম
রাঙ্গামাটি সদর এলাকায় মাদক, ইভটিজিং ও কিশোর গ্যাং দমনে পরিচালিত বিশেষ অভিযানে ২০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
মঙ্গলবার (২৯ এপ্রিল ২০২৬) রাঙ্গামাটি পার্বত্য জেলা পুলিশ সুপার জনাব মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম-এর নির্দেশনায় পরিচালিত এ অভিযানে পৌরসভার দোয়েল চত্বর এলাকা থেকে জুনায়েদ হোসেন সাকিব (২৮) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি রিজার্ভ বাজার এলাকার বাসিন্দা।
পুলিশ সূত্র জানায়, অভিযানের সময় তার কাছ থেকে ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। জব্দকৃত ইয়াবা সংরক্ষণ করা হয়েছে এবং এ ঘটনায় কোতয়ালী থানায় মামলা দায়ের করা হয়েছে।
অভিযানের অংশ হিসেবে স্থানীয় জনগণের মধ্যে মাদক, ইভটিজিং ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়। এ সময় অপরাধ দমনে পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য জনসাধারণের প্রতি আহ্বান জানানো হয়।
রাঙ্গামাটি জেলা পুলিশ জানিয়েছে, মাদক ও সামাজিক অপরাধ নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান ভবিষ্যতেও ধারাবাহিকভাবে পরিচালিত হবে।
