বুধবার ২৯, এপ্রিল ২০২৬

বুধবার ২৯, এপ্রিল ২০২৬ -- : -- --

অসুস্থ হয়ে হাসপাতালে সারজিস আলম

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৮ এপ্রিল ২০২৬, ০৫:২৭ পিএম

সারজিস আলম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক ও স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান সারজিস আলম অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

মঙ্গলবার (২৮ এপ্রিল) বেলা পৌনে ৩টার দিকে হঠাৎ পেটব্যথা শুরু হলে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়।

সারজিস আলমের ছোট ভাই সাহাদাত হোসেন সাকিব সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, রাজধানীর ধানমন্ডির ইবনে সিনা হাসপাতালে বর্তমানে সারজিস আলমের চিকিৎসা চলছে।

Link copied!