আফরিন আক্তার ইতি,বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশিত: ২৬ এপ্রিল ২০২৬, ০৬:৪১ এএম
সোমবার ২৭, এপ্রিল ২০২৬ -- : -- --
ছবি। ক্যাম্পাস রিপোর্ট
বরিশাল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের সাথে খুলনা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ হয়। গতকাল (২৫ এপ্রিল) শনিবার ববি প্রেসক্লাবের অফিস রুমে এ সাক্ষাতের সময় উভয় সংগঠনের বিভিন্ন বিষয়াদি ও ক্যাম্পাস সাংবাদিকতা নিয়ে আলাপ হয়।
এসময় উপস্থিত ছিলেন ববি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক, কার্যনির্বাহী সদস্য, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, খুবিসাসের সভাপতি, সাধারণ সম্পাদক, কার্যনির্বাহী ও সাধারণ সদস্যবৃন্দ।