সোমবার ২৭, এপ্রিল ২০২৬

সোমবার ২৭, এপ্রিল ২০২৬ -- : -- --

সিভাসু’তে যেভাবে পালিত হল বিশ্ব ভেটেরিনারি দিবস

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৫ এপ্রিল ২০২৬, ১১:১৮ পিএম

ছবি। ক্যাম্পাস রিপোর্ট

চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু)-তে যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়েছে ‘বিশ্ব ভেটেরিনারি দিবস-২০২৬’। দিবসটি উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে ভেটেরিনারি মেডিসিন অনুষদের (এফভিএম) তিন শিক্ষাবর্ষের ৯ জন কৃতী শিক্ষার্থীকে সম্মানজনক ডিন’স অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে।

দিবসটি উদযাপন করে ভেটেরিনারি মেডিসিন অনুষদ, ওয়ান হেলথ ইনস্টিটিউট, ভেটেরিনারি অনুষদীয় ছাত্র সমিতি, সিভাসু অ্যালামনাই অ্যাসোসিয়েশন এবং বাংলাদেশ স্মল এনিম্যাল ভেটেরিনারি অ্যাসোসিয়েশন, চট্টগ্রাম যৌথভাবে। এবারের প্রতিপাদ্য ছিল— “ভেটেরিনারিয়ানরা খাদ্য ও স্বাস্থ্যের অভিভাবক (Veterinarians: Guardians of Food and Health)”।

সকাল সাড়ে ৯টায় বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে কর্মসূচির সূচনা হয়। এতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভারপ্রাপ্ত) ও কোষাধ্যক্ষ প্রফেসর ড. মো: নূরুল হকসহ শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা অংশগ্রহণ করেন।

শোভাযাত্রা শেষে বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় আলোচনা সভা, পোস্টার প্রতিযোগিতার পুরস্কার বিতরণ এবং ডিন’স অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠান।

আলোচনাসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ড. মো: নূরুল হক। বিশেষ অতিথি ছিলেন প্রফেসর ড. শিরীন আক্তার এবং প্রফেসর ড. মো: ইউসুফ এলাহী চৌধুরী। সভাপতিত্ব করেন ভেটেরিনারি মেডিসিন অনুষদের ডিন প্রফেসর গৌতম কুমার দেবনাথ।

মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রফেসর ড. পরিতোষ কুমার বিশ্বাস এবং স্বাগত বক্তব্য দেন প্রফেসর ড. মোহাম্মদ রাশেদুল আলম।

যারা পেলেন ডিন’স অ্যাওয়ার্ড

কৃতিত্বপূর্ণ ফলাফলের জন্য তিনটি শিক্ষাবর্ষের ৯ জন শিক্ষার্থী ডিন’স অ্যাওয়ার্ড লাভ করেন,

২০১৭–২০১৮ শিক্ষাবর্ষ

  • মো: জাহেদুল হাসান রকি (প্রথম)
  • মিনারা বেগম মুন্নি (দ্বিতীয়)
  • তিশিতা সেন অপি (তৃতীয়)

২০১৮–২০১৯ শিক্ষাবর্ষ

  • নুসরাত বিনতে আমিন (প্রথম)
  • মোহাম্মদ মেহেদী হাসান (দ্বিতীয়)
  • জান্নাতুল নাইমা নিতু (তৃতীয়)

২০১৯–২০২০ শিক্ষাবর্ষ

  • নজরুল ইসলাম (প্রথম)
  • মো: তানিম ইসলাম ইফতি (দ্বিতীয়)
  • ফারজানা আক্তার কেয়া (তৃতীয়)

এছাড়া পোস্টার প্রতিযোগিতায় বিজয়ীদেরও পুরস্কৃত করা হয়।

সংশ্লিষ্টরা মনে করছেন, এ ধরনের আয়োজন ভেটেরিনারি শিক্ষার্থীদের মধ্যে গবেষণা, উদ্ভাবন এবং জনস্বাস্থ্য বিষয়ে সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

1G7A1624news.jpg
Link copied!