সোমবার ২৭, এপ্রিল ২০২৬

সোমবার ২৭, এপ্রিল ২০২৬ -- : -- --

আহত সাংবাদিকদের খোঁজ-খবর নিলেন প্রধানমন্ত্রীর প্রেস সেক্রেটারি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৪ এপ্রিল ২০২৬, ০৭:৫৪ এএম

ফাইল ফটো

শাহবাগ থানায় ছাত্রদলের হামলায় ঢাবির আহত সাংবাদিকদের খোঁজখবর নিয়েছেন প্রধানমন্ত্রীর প্রেস সেক্রেটারি সালেহ মুহাম্মাদ শিবলী। শুক্রবার (২৪ এপ্রিল) তিনি ফোন করে আহত সাংবাদিকদের শারীরিক অবস্থার বিষয়ে খোঁজ নেন এবং তাদের দ্রুত সুস্থতা কামনা করেন।

এ সময় তিনি তাদের বর্তমান শারীরিক অবস্থা সম্পর্কে জানতে চান এবং চিকিৎসার অগ্রগতি সম্পর্কেও খোঁজখবর নেন। পাশাপাশি প্রয়োজনীয় যেকোনো সহায়তা প্রদানের আশ্বাস দেন।

প্রেস সেক্রেটারি বলেন, পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে সাংবাদিকদের ওপর হামলার ঘটনা অত্যন্ত নিন্দনীয়। এ ধরনের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি উল্লেখ করেন।

তিনি আরও বলেন, সরকার সবসময় গণমাধ্যমের স্বাধীনতা রক্ষা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।

Link copied!