বুধবার ২৪, জুন ২০২৬

বুধবার ২৪, জুন ২০২৬ -- : -- --

নিষিদ্ধ আওয়ামীলীগের অপতৎপরতার বিরুদ্ধে হাবিপ্রবি ছাত্রদলের  মিছিল

হাবিপ্রবি থেকে ডালিম চন্দ্র রায়

প্রকাশিত: ২৩ জুন ২০২৬, ১১:৫১ পিএম

ছবি।ক্যাম্পাস রিপোর্ট

নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক দল আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে দেশব্যাপী  নাশকতা, নৈরাজ্য ও অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে মিছিল করেছে দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি) শাখা ছাত্রদল ।  মঙ্গলবার (২৩ জুন ) রাত আটটায়  বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতাকর্মীরা ক্যাম্পাসের প্রধান প্রধান সড়কে একটি  ঝটিকা মিছিল বের করেন।

মিছিলটি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে শুরু হয়ে ক্যাম্পাস সংলগ্ন মহাসড়ক  এবং বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস প্রদক্ষিণ করে। এ সময় ছাত্রদলের নেতাকর্মীরা ফ্যাসিবাদ বিরোধী এবং আওয়ামী লীগের দেশবিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে তীব্র স্লোগান দেন। মিছিল শেষে বিশ্ববিদ্যালয় চত্বরে একটি সংক্ষিপ্ত প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

সমাবেশে ছাত্রদলের বক্তারা বলেন, "ছাত্র-জনতার রক্তাক্ত অভ্যুত্থানের মাধ্যমে দেশ থেকে বিতাড়িত এবং বর্তমানে নিষিদ্ধ ঘোষিত খুনি হাসিনার আওয়ামী লীগ ও তার দোসররা আবারও দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরির পাঁয়তারা করছে। কিন্তু হাবিপ্রবি ছাত্রদলের প্রতিটি কর্মী সাধারণ শিক্ষার্থীদের সাথে নিয়ে রাজপথে সতর্ক অবস্থানে রয়েছে। ক্যাম্পাসে বা দেশের কোথাও ফ্যাসিবাদের কোনো স্থান হবে না।"

বক্তারা আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে কোথাও কোনো ধরনের নাশকতা বা ঝটিকা মিছিলের অপচেষ্টা করা হলে, ছাত্রদল তা কঠোর হস্তে দমন করবে। যেকোনো মূল্যে ক্যাম্পাসের শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে ছাত্রদল রাজপথে অগ্রণী ভূমিকা পালন করে যাবে।

Link copied!