বৃহস্পতিবার ৩০, এপ্রিল ২০২৬

বৃহস্পতিবার ৩০, এপ্রিল ২০২৬ -- : -- --

অধিকার ও সংস্কারের লক্ষ্যে বেরোবিতে ‘SARR–BRUR’ এর যাত্রা শুরু

তারেক পাশার সৌরভ,বেরোবি প্রতিনিধি

প্রকাশিত: ২২ এপ্রিল ২০২৬, ১০:৫২ পিএম

আহ্বায়ক মো. সাইদুল ইসলাম সেলিম এবং সদস্য সচিব মো. মিজানুর ইসলাম মিনার

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি), রংপুরে শিক্ষার্থীদের অধিকার, গুণগত শিক্ষা ও নিরাপদ ক্যাম্পাস নিশ্চিতের লক্ষ্য নিয়ে আত্মপ্রকাশ করেছে নতুন ছাত্রসংগঠন “Student Alliance for Reform and Rights (SARR–BRUR)”। ৩৯ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণার মধ্য দিয়ে সংগঠনটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।

বুধবার (২২ এপ্রিল ২০২৬) বিকেলে প্রকাশিত এ কমিটিতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী মো. সাইদুল ইসলাম সেলিম এবং সদস্য সচিব হিসেবে রয়েছেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী মো. মিজানুর ইসলাম মিনার।

কমিটিতে মুখপাত্র হিসেবে দায়িত্ব পেয়েছেন বৈষম্যবিরোধী আন্দোলনের অন্যতম সমন্বয়ক শাহরিয়ার সোহাগ। এছাড়া সাংগঠনিক সম্পাদক হিসেবে রয়েছেন লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থী হাফিজুর রহমান। যুগ্ম আহ্বায়ক হিসেবে নাঈম শেখ এবং সহ-আহ্বায়ক হিসেবে আলতাফ সৈকত দায়িত্ব পালন করছেন।

যুগ্ম সদস্য সচিব হিসেবে রয়েছেন জুয়েল আহমেদ, সহকারী সদস্য সচিব আসিফুর রহমান জিসান এবং যুগ্ম সাংগঠনিক সম্পাদক হিসেবে পারভেজ হাসান দায়িত্ব পেয়েছেন।

এছাড়া দপ্তর সম্পাদক খায়রুল ইসলাম, অর্থ সম্পাদক মেহরাব হোসেন সিয়াম, যুগ্ম অর্থ সম্পাদক আব্দুল্লাহ আল গালিব, মিডিয়া ও প্রচার সম্পাদক খাদিমুল ইসলাম, যুগ্ম মিডিয়া ও প্রচার সম্পাদক রবিউল ইসলাম, শিক্ষা ও গবেষণা সম্পাদক মাহেদা তাইয়্যেবা, যুগ্ম শিক্ষা ও গবেষণা সম্পাদক ফারহান মাহমুদ রোহান এবং সাহিত্য ও প্রকাশনা সম্পাদক ফাত্তাহান আলী রয়েছেন।

কমিটিতে আরও রয়েছেন খাদ্য ও নিরাপত্তা বিষয়ক সম্পাদক শাহাদাত হোসেন, যুগ্ম সম্পাদক মাহমুদুল হাসান সোহেল, নারী অধিকার ও নিরাপত্তা বিষয়ক সম্পাদক এশরাত উন নিগার এনি, যুগ্ম সম্পাদক শিমু আক্তার ও মৌসুমী আক্তার। ঐতিহ্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক ভূপেন পাল, যুগ্ম সংস্কৃতি সম্পাদক শামসুজ্জামান সামু, ক্রীড়া ও স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আলাউদ্দিন চৌধুরী অর্ণব, যুগ্ম সম্পাদক তারিক ইমাম তুহিন এবং প্রাণ-প্রকৃতি ও জলবায়ু বিষয়ক সম্পাদক জীবন কুমার রায় দায়িত্বে রয়েছেন।

কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে রয়েছেন নূরনবী ইসলাম, সুমন হাওলাদার, আরিফুজ্জামান, শিমুল মাহমুদ, জাহিদ হাসান, শ্রীবাশ পাল, শাহরিয়ার ইসলাম রাতুল, আবু রায়হান, জাওয়াদ সাজিদ, হাবিবুর রহমান, রিয়াদ হাসান এবং মাসুদ।

আহ্বায়কের দায়িত্ব গ্রহণ করে সাইদুল ইসলাম সেলিম বলেন, “আমাদের লক্ষ্য একটি নিরাপদ, শৃঙ্খলাবদ্ধ ও শিক্ষাবান্ধব ক্যাম্পাস গড়ে তোলা, যেখানে প্রতিটি শিক্ষার্থীর অধিকার সম্মানিত হবে। আমরা বেরোবির সমস্যাগুলো চিহ্নিত করে বাস্তবসম্মত সমাধানের ভিত্তি গড়ে তুলবো এবং একটি সুসংগঠিত কাঠামো প্রস্তুত করবো। আমরা ঐক্যবদ্ধ হয়ে ইতিবাচক পরিবর্তনের পথে এগিয়ে যেতে চাই। এই পথচলায় সবার অংশগ্রহণ, মতামত ও সহযোগিতাই আমাদের শক্তি।”

সদস্য সচিব হিসেবে দায়িত্ব গ্রহণ করে মো. মিজানুর ইসলাম মিনার জানান, “Student Alliance for Reform and Rights (SARR–BRUR)” সম্পূর্ণভাবে দলনিরপেক্ষ এবং এটি কোনো ব্যক্তি বা গোষ্ঠীর বিরুদ্ধে নয়; বরং এটি একটি যৌথ ইতিবাচক উদ্যোগ।”আমরা সবার সহযোগিতায় একটি উন্নত, অন্তর্ভুক্তিমূলক ও শিক্ষাবান্ধব ক্যাম্পাস গড়ে তুলতে চাই।”

সংগঠনটির নেতৃবৃন্দ আশা প্রকাশ করেছেন, শিক্ষার্থীদের সম্মিলিত অংশগ্রহণ ও সহযোগিতার মাধ্যমে SARR–BRUR ক্যাম্পাসে ইতিবাচক পরিবর্তন আনতে সক্ষম হবে।

Link copied!