প্রকাশিত: ২২ এপ্রিল ২০২৬, ০৫:৫৭ পিএম
ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট), গাজীপুর ক্যাম্পাসে শহীদ সৈয়দ নজরুল ইসলাম একাডেমিক ভবনে নামফলক না থাকায় শিক্ষার্থীরা চরম ভোগান্তির মুখে পড়ছেন।
বিশেষ করে নতুন শিক্ষার্থী ও বহিরাগতদের জন্য ভবনটি শনাক্ত করা কঠিন হয়ে উঠেছে বলে অভিযোগ উঠেছে। শিক্ষার্থীরা জানান, গুরুত্বপূর্ণ এই ভবনের গায়ে কোনো নামফলক না থাকায় ক্লাস, পরীক্ষা কিংবা প্রশাসনিক কাজের জন্য নির্দিষ্ট ভবন খুঁজে পেতে সময় নষ্ট হচ্ছে।
একাধিক শিক্ষার্থীর দাবি, বিষয়টি নিয়ে প্রশাসনকে অবহিত করা হলেও এখনো দৃশ্যমান কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। ফলে একাডেমিক কার্যক্রমেও বিঘ্ন সৃষ্টি হচ্ছে। এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।
