মঙ্গলবার ২১, এপ্রিল ২০২৬

মঙ্গলবার ২১, এপ্রিল ২০২৬ -- : -- --

ইউআইটিএসে শরৎকালীন ভর্তি কার্যক্রম শুরু

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১ এপ্রিল ২০২৬, ০৮:৩১ এএম

ছবি। ক্যাম্পাস রিপোর্ট

বাংলাদেশের প্রথম তথ্যপ্রযুক্তি ও বিজ্ঞানভিত্তিক বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (ইউআইটিএস)-এ নতুন অফিসিয়াল ওয়েবসাইটের https://www.uits.ac.bd উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

গত (১৫ এপ্রিল ২০২৬) বুধবার দুপুর ১:৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের ভর্তি অফিসে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. মো. আবু হাসান ভূঁইয়া। তিনি আনুষ্ঠানিকভাবে নতুন ওয়েবসাইট উদ্বোধন করেন এবং একই সাথে শরৎকালীন সেমিস্টার ২০২৬-এর ভর্তি কার্যক্রম শুরুর ঘোষণা দেন।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ, বিভিন্ন অনুষদের ডিন, প্রক্টর, আইসিটি সেলের কর্মকর্তাসহ শিক্ষক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন। দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।

Link copied!