মঙ্গলবার ২১, এপ্রিল ২০২৬

মঙ্গলবার ২১, এপ্রিল ২০২৬ -- : -- --

রাজনীতি নিষিদ্ধ ডুয়েটে ছাত্রশক্তির নতুন কমিটি

বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

প্রকাশিত: ২১ এপ্রিল ২০২৬, ০৮:৫৯ এএম

ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

গাজীপুরের ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট) ক্যাম্পাসে রাজনীতি নিষিদ্ধ থাকা সত্ত্বেও জাতীয় ছাত্রশক্তির নতুন আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। ২১ এপ্রিল ২০২৬ তারিখে প্রকাশিত এ কমিটি আগামী এক বছরের জন্য অনুমোদন দেওয়া হয়েছে বলে সংগঠন সূত্রে জানা গেছে।

ঘোষিত কমিটিতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন মোঃ মিনহাজ উদ্দিন। সিনিয়র যুগ্ম আহ্বায়ক করা হয়েছে মোঃ রিয়াজ আলীকে। সদস্য সচিব হিসেবে মনোনীত হয়েছেন মোঃ রেদোয়ানুল হক এবং সিনিয়র যুগ্ম সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন মোঃ শাহরিয়ার হোসেন। এছাড়া মুখ্য সংগঠকের দায়িত্বে রয়েছেন মোঃ রাসেদুল হক।

সংগঠনের কেন্দ্রীয় দপ্তর সূত্রে জানানো হয়েছে, আগামী সাত কার্যদিবসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে।

উল্লেখ্য, ডুয়েট ক্যাম্পাসে আনুষ্ঠানিকভাবে রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ থাকলেও বিভিন্ন সময়ে ছাত্রসংগঠনের কমিটি ঘোষণাকে কেন্দ্র করে আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়। সর্বশেষ ঘোষিত এই কমিটি নিয়েও শিক্ষার্থীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া লক্ষ্য করা গেছে।

Link copied!