মঙ্গলবার ২১, এপ্রিল ২০২৬

মঙ্গলবার ২১, এপ্রিল ২০২৬ -- : -- --

পরীক্ষা নয় ভয়ের,সাফল্যের উৎসব

..

প্রকাশিত: ২১ এপ্রিল ২০২৬, ০৮:০১ এএম

মোহাম্মদ ইকবাল

এসএসসি ২০২৬ পরীক্ষা সামনে রেখে শিক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দিয়েছেন বাংলাদেশ নৌবাহিনী কলেজ চট্টগ্রামের সহকারী অধ্যাপক (হিসাববিজ্ঞান) মোহাম্মদ ইকবাল। তিনি বলেন, পরীক্ষা কোনো ভয়ের বিষয় নয়; বরং এটি শিক্ষার্থীদের প্রস্তুতি, মেধা ও আত্মবিশ্বাস প্রকাশের একটি বড় সুযোগ।

তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে আত্মবিশ্বাসী থাকার আহ্বান জানিয়ে বলেন, “নিজের সর্বোচ্চটা দাও, বাকিটা মহান আল্লাহর ওপর ভরসা রাখো।”

প্রস্তুতির মূলমন্ত্র

পরীক্ষার আগে নতুন কিছু শেখার চেয়ে আগের পড়াগুলো ভালোভাবে রিভিশন দেওয়ার ওপর জোর দেন তিনি। পাঠ্যবইকে কেন্দ্র করে প্রতিটি বিষয়ের মূল ধারণা পরিষ্কার করা, গুরুত্বপূর্ণ অংশ আন্ডারলাইন করা এবং সংক্ষিপ্ত নোট তৈরি করার পরামর্শ দেওয়া হয়।

সুস্থ দেহ, শান্ত মন।ভালো ফলাফলের জন্য শারীরিক ও মানসিক সুস্থতা অত্যন্ত জরুরি।

  • প্রতিদিন ৬–৮ ঘণ্টা ঘুম
  • পুষ্টিকর খাবার ও পর্যাপ্ত পানি
  • পড়ার মাঝে বিরতি
  • দুশ্চিন্তামুক্ত থাকা

তিনি বলেন, “সুস্থ শরীরই ভালো ফলের ভিত্তি।”

পরীক্ষার আগের রাত ও সকালের প্রস্তুতি

  • রাত ১১টার মধ্যে ঘুমানো
  • ভোরে উঠে প্রার্থনা/ইবাদত
  • প্রয়োজনীয় জিনিস আগে থেকেই গুছিয়ে রাখা (প্রবেশপত্র, কলম, ক্যালকুলেটর ইত্যাদি)

পরীক্ষার হলে করণীয়

  • সকাল ৯:৩০-এর মধ্যে কেন্দ্রে পৌঁছানো
  • প্রশ্নপত্র পাওয়ার পর রোল, রেজিস্ট্রেশন ও সেট কোড ঠিকভাবে লেখা
  • সময় ভাগ করে উত্তর লেখা
  • ভদ্রতা ও শৃঙ্খলা বজায় রাখা

উত্তর লেখার কৌশল

সৃজনশীল প্রশ্নে সময় বণ্টন,

ক: ২ মিনিট
খ: ৩ মিনিট
গ: ৭ মিনিট
ঘ: ৮ মিনিট

উত্তর লেখার সময় ধারাবাহিকতা বজায় রাখা, ভুল হলে এক দাগে কেটে দেওয়া এবং পরিষ্কার-পরিচ্ছন্ন খাতা উপস্থাপনের ওপর গুরুত্বারোপ করা হয়।

পরীক্ষা শেষে করণীয়
প্রশ্ন নিয়ে অযথা আলোচনা না করা
বিশ্রাম নেওয়া
পরবর্তী পরীক্ষার প্রস্তুতি শুরু করা

শেষ কথা

শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, এসএসসি শুধু একটি ধাপ-জীবনের পথচলা আরও দীর্ঘ। তাই ভয় না পেয়ে আত্মবিশ্বাস ও আনন্দ নিয়ে পরীক্ষা দিতে হবে।

শেষে তিনি দোয়া করেন, “মহান আল্লাহ যেন সকল পরীক্ষার্থীকে সুস্থ রাখেন এবং তাদের পরিশ্রমের সঠিক প্রতিদান দেন।”

 

news (11)২.png

মোহাম্মদ ইকবাল
সহকারী অধ্যাপক (হিসাববিজ্ঞান),বাংলাদেশ নৌবাহিনী কলেজ চট্টগ্রাম

Link copied!