প্রকাশিত: ১৬ এপ্রিল ২০২৬, ১০:১২ পিএম
বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের অধীনে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। উৎপাদনমুখী কর্মসংস্থান কর্মসূচি (পিইপি) প্রকল্পের আওতায় ১৩ থেকে ২০ গ্রেডের মোট ১১০টি পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আবেদন গ্রহণ চলবে আগামী ২৪ মে ২০২৬ পর্যন্ত।
নিয়োগ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, হিসাব সহকারী, মাঠ সংগঠক, নিম্নমান সহকারী কাম-মুদ্রাক্ষরিক (এলডিএ)/কম্পিউটার কাম ক্রেডিট অ্যাসিস্ট্যান্ট (সিসিএ), গাড়িচালক, অফিস সহায়ক/ক্যাশ গার্ড/নাইট গার্ড এবং ক্লিনারসহ একাধিক পদে নিয়োগ দেওয়া হবে।
হিসাব সহকারী পদে ৫টি, মাঠ সংগঠক পদে ৮৫টি, এলডিএ/সিসিএ পদে ৭টি, গাড়িচালক পদে ২টি, অফিস সহায়ক ও সমমান পদে ১০টি এবং ক্লিনার পদে ১টি শূন্যপদ রয়েছে।
শিক্ষাগত যোগ্যতা পদভেদে অষ্টম শ্রেণি থেকে স্নাতক পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। কিছু পদের জন্য কম্পিউটার দক্ষতা এবং ড্রাইভিং লাইসেন্স বাধ্যতামূলক করা হয়েছে।
বেতন স্কেল ৮,২৫০ টাকা থেকে ২৬,৫৯০ টাকা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে, যা সরকারি গ্রেড অনুযায়ী প্রদান করা হবে।
নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী, কর্মস্থল নির্ধারণ করা হয়েছে ফরিদপুর, মাদারীপুর, রাজবাড়ী, গোপালগঞ্জ ও শরীয়তপুর জেলায়।
আবেদন করতে হবে ডাক বা কুরিয়ারযোগে। আবেদনপত্রের সঙ্গে ১০ টাকার ডাকটিকিটসহ ফেরত খাম সংযুক্ত করতে হবে এবং খামের ওপর পদের নাম স্পষ্টভাবে উল্লেখ করতে হবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, প্রার্থীদের লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে এবং কোনো টিএ/ডিএ প্রদান করা হবে না।
আবেদন ফি নির্ধারণ করা হয়েছে—১ থেকে ৪ নম্বর পদের জন্য ১০০ টাকা এবং ৫ ও ৬ নম্বর পদের জন্য ৫০ টাকা।
নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের ওয়েবসাইটে পাওয়া যাবে।
