মঙ্গলবার ২১, এপ্রিল ২০২৬

মঙ্গলবার ২১, এপ্রিল ২০২৬ -- : -- --

আন্তঃবিশ্ববিদ্যালয় হকি প্রতিযোগিতা শুরু

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬ এপ্রিল ২০২৬, ০৭:৩৩ এএম

অধ্যাপক ড. সায়মা হক বিদিশা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ৪-দিনব্যাপী এই প্রতিযোগিতা উদ্বোধন করেন

‘বিশ্ববিদ্যালয় ক্রীড়াঙ্গণে বন্ধুত্ব’ প্রতিপাদ্য নিয়ে আন্তঃবিশ্ববিদ্যালয় হকি প্রতিযোগিতা গতকাল (১৫ এপ্রিল ২০২৬) বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয় শারীরিক শিক্ষা কেন্দ্রে শুরু হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ৪-দিনব্যাপী এই প্রতিযোগিতা উদ্বোধন করেন।
 
এসময় শারীরিক শিক্ষা কেন্দ্রের উপদেষ্টা অধ্যাপক ড. এস এম মোস্তফা আল মামুন, বিশ্ববিদ্যালয়ের হকি ও টেনিস কমিটির সভাপতি অধ্যাপক ড. মো. শরীফ হোসেন, ডাকসু’র ভিপি সাদিক কায়েম, ক্রীড়া সম্পাদক আরমান হোসেন-সহ শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
 
উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, জাতীয় বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় এবং কুমিল্লা বিশ্ববিদ্যালয় এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে।

Link copied!