মঙ্গলবার ২১, এপ্রিল ২০২৬

মঙ্গলবার ২১, এপ্রিল ২০২৬ -- : -- --

যবিপ্রবিতে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী

ইয়ামিন আহমেদ,যবিপ্রবি প্রতিনিধি

প্রকাশিত: ২১ এপ্রিল ২০২৬, ০৭:৩৪ এএম

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. ইয়ারুল কবীর

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি)-তে “মাঠ থেকেই শুরু সাফল্য” স্লোগানকে সামনে রেখে আয়োজিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ বর্ণাঢ্য পুরস্কার বিতরণীর মাধ্যমে শেষ হয়েছে। সোমবার (২০ এপ্রিল) বিকাল সাড়ে ৩টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে এ সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. ইয়ারুল কবীর এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. হোসেন আল মামুন। তারা বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

গত ১৮ এপ্রিল শুরু হওয়া এই তিনদিনব্যাপী ক্রীড়া আয়োজনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা অংশগ্রহণ করেন। বিভিন্ন ইভেন্টে প্রতিযোগিতার মধ্য দিয়ে প্রাণবন্ত হয়ে ওঠে পুরো ক্যাম্পাস।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য ড. ইয়ারুল কবীর বলেন, সুশৃঙ্খল ও সুন্দরভাবে ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন হওয়ায় তিনি আয়োজকদের ধন্যবাদ জানান। তিনি আরও বলেন, ক্লাস ও পরীক্ষার ব্যস্ততার কারণে অনেক শিক্ষার্থী অংশ নিতে না পারলেও ভবিষ্যতে আরও বড় পরিসরে আয়োজন করার পরিকল্পনা রয়েছে।

অনুষ্ঠানে শরীরচর্চা শিক্ষা দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. শাহেদুর রহমানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন ডিনস কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. ইমরান খান, জীববিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. শেখ মিজানুর রহমান, রেজিস্ট্রার কাজী জালাল উদ্দীনসহ বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা।

পুরস্কার বিতরণী অনুষ্ঠান সঞ্চালনা করেন শরীরচর্চা শিক্ষা দপ্তরের সহকারী পরিচালক আব্দুল ওয়াহেদ ও ফিজিক্যাল ইন্সট্রাক্টর মো. শাহিনূর রহমান।

Link copied!