শুক্রবার ০৩, এপ্রিল ২০২৬

শুক্রবার ০৩, এপ্রিল ২০২৬ -- : -- --

উত্তরায় জাবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৩ এপ্রিল ২০২৬, ০৩:২৩ পিএম

সাবিত মাহমুদ শাওন। ক্যাম্পাস রিপোর্ট

ঢাকার উত্তরার একটি বাসা থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ৪৪তম ব্যাচের সাবেক শিক্ষার্থী সাবিত মাহমুদ শাওনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে তুরাগ থানা পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে যায় এবং আনুমানিক সকাল ৮টা ৩০ মিনিটে মরদেহটি উদ্ধার করে।

প্রাথমিকভাবে পুলিশ এটিকে আত্মহত্যা বলে ধারণা করছে। তবে বিষয়টি নিশ্চিত হতে ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষা করা হচ্ছে।

সহপাঠীদের বরাতে জানা গেছে, তিনি বেশ কিছুদিন ধরে মানসিকভাবে হতাশ ছিলেন এবং সামাজিক যোগাযোগমাধ্যমে কিছু অস্বাভাবিক পোস্টও করেছিলেন। ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে পুলিশ তদন্ত অব্যাহত রেখেছে।

প্রসঙ্গত, মৃত্যুর আগে নিজের ফেসবুক অ্যাকাউন্টে সাবিত মাহমুদ শাওন দুটি স্ট্যাটাস দেন। একটিতে তিনি লেখেন, “At the end, you got to fight your own battles, and accept the defeat. 27/03/2026 (Killed my soul).”

অন্য পোস্টে তিনি অপরাধবোধ ও মানসিক অস্থিরতার ইঙ্গিতপূর্ণ বক্তব্য দেন। তবে এসব পোস্টের সঙ্গে তার মৃত্যুর সরাসরি কোনো সম্পর্ক রয়েছে কি না, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি পুলিশ।

Link copied!