প্রকাশিত: ২৮ মার্চ ২০২৬, ০১:৪৪ পিএম
মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (মাভাবিপ্রবি) -এর গণিত বিভাগের নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন অধ্যাপক ড. মোহাম্মদ মোকাদ্দেস আলী। সম্প্রতি তিনি আনুষ্ঠানিকভাবে এ দায়িত্ব গ্রহণ করেন।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে শিক্ষকতা ও গবেষণার সঙ্গে সম্পৃক্ত ড. মোকাদ্দেস আলী একজন অভিজ্ঞ শিক্ষক হিসেবে সুপরিচিত। তার নেতৃত্বে বিভাগের একাডেমিক কার্যক্রম আরও গতিশীল ও মানসম্মত হবে বলে আশা করা হচ্ছে।
দায়িত্ব গ্রহণের পর তিনি বিভাগের সার্বিক উন্নয়ন, মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণ এবং শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধিতে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন।
এদিকে, শিক্ষক ও শিক্ষার্থীরা তার সফলতা কামনা করেছেন এবং তার নেতৃত্বে গণিত বিভাগের শিক্ষা ও গবেষণার মান আরও উন্নত হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন।
